ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারীদের গোপন ভিডিও ধারণ নিয়ে রণক্ষেত্র কাটখাল, সংঘর্ষে আহত অর্ধশত শেখ হাসিনার ফেরার সময় নিয়েই প্রশ্ন, ‘কোন ডিসেম্বর আসবেন?’ ভালো নেই দেশ, সরকারের কর্মকাণ্ডে বাড়ছে হতাশা: শফিকুর রহমান বোরকা পরা অবস্থায় এসে কৃষককে গলা কেটে হত্যা খেলাপি ঋণের বড় বোঝা ১০ ব্যাংকের কাঁধে, পরিমাণ ৭২ শতাংশ ‎‘অজ্ঞাত’ হয়ে মহাসড়কে লাশ, প্রযুক্তিতে মিলল কুলসুমের পরিচয় দ্য ডেইলি বাংলাদেশ ডায়েরির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গভীর রাতে পুকুরপাড়ে ‘রহস্যজনক’ গোলাবারুদ, জব্দ করল র‌্যাব প্রবাসীর স্ত্রীর বাথরুমে দুই যুবক, ‘সামলাতে না পেরে’ অতঃপর… স্কুলে যাওয়ার পথে নিখোঁজ, মাটিচাপা অবস্থায় মিলল শিশুর মরদেহ

পলাশে আগামীকাল ২৮৫০০ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১১:৩৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
  • / 389 বার পড়া হয়েছে

পলাশ (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর পলাশে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন -২০২৩ উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা এক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও জাতীয় পুষ্টিসেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা : মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দের সভাপতিত্বে পরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম।

এ সময় আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতেমা বেগম সুমা, পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশাদউল্লাহ মনা ও ইসলামী ফাউন্ডেশন পলাশ শাখার প্রতিনিধি মাওলানা মোস্তফা প্রমুখ।

ক্যাম্পেইনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ জানান, আগামীকাল সোমবার সারাদেশের ন্যায় পলাশেও ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৫ হাজার ৫০০ শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

ক্যাম্পেইনে দিনব্যাপী সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত পলাশ উপজেলার ১২০টি কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হবে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

পলাশে আগামীকাল ২৮৫০০ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

প্রকাশের সময় : ১১:৩৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩