ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ শ্রীমঙ্গলে দা নিয়ে পুলিশের ওপর হামলা আসামি ছিনতাই

পাঁচ বছরের সাজার অভিযোগে চেয়ারম্যানের প্রার্থীতা বাতিল

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৫:০৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
  • / ২৪৩ বার পড়া হয়েছে
৬৬

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

পাঁচ বছরের সাজার অভিযোগে চেয়ারম্যানের প্রার্থিতা বাতিল।
মৌলভীবাজার জেলার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: তাজুল ইসলাম তাজ এর প্রার্থিতা বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এর আগে দিনব্যাপী জেলা নির্বাচন কার্যালয়ে তার প্রার্থিতা বাতিলের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। সোমবার (২৯ এপ্রিল) আপিল শুনানি শেষে তাঁর উপর আদালতের পাঁচ বছরের সাজা থাকার অভিযোগে তার প্রার্থিতা বাতিল করা হয়।
মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তা মো: আব্দুস সালাম চৌধূরী এ তথ্য নিশ্চিত করেন।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর ২য় ধাপে আগামী ২১মে অনুষ্ঠিত হবে মৌলভীবাজার জেলার সদর উপজেলা পরিষদ নির্বাচন। এতে মনোনয়ন দাখিলের শেষ দিনে গত ২১ এপ্রিল সদর উপজেলায় চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন মনোনয়নপত্র জমা দেন। পরে ২৩ এপ্রিল মনোনয়ন যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপি দায়ে ভাইস চেয়ারম্যান পদে এক জনের প্রার্থিতা বাতিল হয়।
প্রসঙ্গত, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনের জন্য গত ১৬ এপ্রিল মৌলভীবাজারের ১১ নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন মো: তাজুল ইসলাম তাজ। এ বিষয়ে তিনি জানান এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

পাঁচ বছরের সাজার অভিযোগে চেয়ারম্যানের প্রার্থীতা বাতিল

প্রকাশের সময় : ০৫:০৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪