ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণির ছাত্রের ‘ফাঁদে’ পড়ে অন্তঃসত্ত্বা নবম শ্রেণির ছাত্রী, জানাজানি হতেই… যুবককে অপহরণ করে ভিডিও ধারণ, পরিবারের কাছে লাখ টাকা দাবি; গ্রেপ্তার ৩ কিশোরীর কোমরে শিকল বেঁধে প্রকাশ্যে নির্যাতন, সিলেটে আটক ৩ নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! নবীনগরে ছাত্রকে পেটানোয় শিক্ষক থানায় ছাত্রদের উদ্দেশে স্থানীয় সরকারমন্ত্রী: দেশের জন্য কাজ করুন, লেখাপড়া বাদ দিয়ে নয় নারীদের নির্যাতন করে বীরত্ব দেখানো যায় না, তারা কাপুরুষ’: রিজভী পুরোনো দিনের ছবি বানিয়ে তাক লাগাতে চান? ব্যবহার করুন এই ১০ নির্দেশনা প্রেমের কথা বলে ডেকে নিয়ে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ রাতের আঁধারে দুই বিঘা জমির কলাগাছ কেটে ফেলল প্রতিপক্ষ!

ঘোড়াশালে কবর খোড়ায় ব্যস্ত পরিবার, পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৯:০২:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
  • / 632 বার পড়া হয়েছে

পলাশ (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর পলাশের ঘোড়াশালে ডোবার পানিতে ডুবে আবিদা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ নভেম্বর) সকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আবিদা ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, রবিবার দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে শিশু আবিদার দাদি জবেদা খাতুন মারা যায়। সোমবার সকালে পরিবারের লোকজন তার কবর খোড়া নিয়ে ব্যস্ত থাকে। এসময় শিশু আবিদা বাড়ির পাশে খেলা করছিল।

পরে পরিবারের লোকজন শিশুটির কোনো খোঁজ খবর না পেয়ে ডোবার পাড়ে গিয়ে পানিতে তার দেহ ভেসে থাকতে দেখে। এরপর তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইকতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটস্থল পরিদর্শন করে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

ঘোড়াশালে কবর খোড়ায় ব্যস্ত পরিবার, পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৯:০২:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩