ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার

“দেশে বিএনপি স্থিতিশীলতা চায় না: শিক্ষামন্ত্রী”

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৮:০০:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • / ৩৯৬ বার পড়া হয়েছে
৬১

নিজস্ব প্রতিবেদক, যশোর।। “দেশে বিএনপি স্থিতিশীলতা চায় না: শিক্ষামন্ত্রী”।

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, দেশবাসী শান্তি চায়, স্থিতিশীলতা চায়। কিন্তু বিএনপি তার উল্টোটা করতে চায়। তাদের দাবির সাথে জনগণের কোন সম্পর্ক নেই। ফলে তাদের আন্দোলন কখনোই গণআন্দোলনে রূপ নেবে না।’ তিনি এসময় এইচএসসি পরীক্ষার সময়সূচী দেখে বিএনপিকে পরবর্তী আন্দোলনের দিন ঠিক করারও অনুরোধ জানান।

বুধবার (২৬ অক্টোবর) যশোর সরকারি এমএম কলেজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বৈশ্বিক অর্থনীতিতে কিছুটা সমস্যা তৈরি হলেও প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের অবস্থা অনেক ভালো। বিএনপি আন্দোলনের নামে যে হুমকি দিচ্ছে তা হাস্যকর। বিএনপি দেশটাকে পিছিয়ে দিয়েছে। তারা গণতন্ত্রকে হত্যা করেছে। এখন তারা মায়াকান্না করছে।’

তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষা ব্যবস্থায় একটা রূপান্তর ঘটানোর চেষ্টা করছি। যে গতিতে বিশ্ব পরিবর্তন হচ্ছে সেখানে ছোটখাটো পরিবর্তন বা সংস্কার যথেষ্ট নয়। একটা রূপান্তর দরকার। সেজন্য কারিকুলাম যুগপযোগীকরণ থেকে শুরু করে মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন, শিক্ষক প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন, আইসিটির ব্যবহার সবকিছুর দিকে আমরা নজর দিয়েছি। একই সঙ্গে শিক্ষা প্রশাসন যাতে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে সেটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। মোদ্দকথা চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করা হচ্ছে। যাতে উদ্ভাবনী যোগ্যতা সম্পন্ন প্রজন্ম গড়ে তোলা সম্ভব হয়।’

এসময় অন্যদের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান, যশোর সরকারি এমএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মর্জিনা আক্তার, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহসান হাবীবসহ শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে শিক্ষামন্ত্রী যশোরের ঝিকরগাছা উপজেলার ড. মশিউর রহমান মহিলা কলেজ পরিদর্শনে যান। বিকেলে বাঘারপাড়া উপজেলার খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজ পরিদর্শন শেষে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে শিক্ষামন্ত্রীর।

এই নিউজটি শেয়ার করুন

“দেশে বিএনপি স্থিতিশীলতা চায় না: শিক্ষামন্ত্রী”

প্রকাশের সময় : ০৮:০০:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২