ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, সংকট চরমে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিরে সেমিতে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের খোঁজ নিতে; জেলা প্রশাসক মৌলভীবাজারে বাড়ছে নদ নদীর পানি; বন্যার শঙ্কা “দেশের গরীব ও অসহায় সাধারণ মানুষ সুবিধা পাওয়া শুরু করেছে” এমপি ফজলুল হক মিলন “জুলাই সনদকে অস্বীকার করছে বিএনপি”এমপি নাহিদ ইসলাম খন্দকার মো. আলমগীর হোসেন-এর জন্মদিন আজ নজরুলের চেতনার আজ আরও বেশি প্রয়োজন-নাসের রহমান আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

কসবায় পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

মোঃ আলমগীর হোসেন, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০২:৪৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩
  • / ৩৩১ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

১০২

মোঃ আলমগীর হোসেন, প্রতিদিনের পোস্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২ জুলাই) দুপুরে উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- মাইজখার গ্রামের রাজু ভুঁইয়ার মেয়ে মাইশা আক্তার (৮) ও তার ভাগনে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের দইখলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে জুবায়ের হোসেন (১১)।

নিহতদের পরিবার সূত্রে জানায়, আজ রোববার বেলা ১১টার দিকে রাজু ভুঁইয়ার ভাগনে জোবায়ের মায়ের সঙ্গে মাইজখার গ্রামে নানাবাড়ি বেড়াতে আসছিল। দুপুরে রাজু ভুঁইয়ার বাড়ির পেছনে সাঁতার কাটতে গভীর পুকুরে নামে মাইশা ও জুবায়ের। এর কিছুক্ষণের মধ্যেই পানিতে তলিয়ে যায় দুই শিশু। বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে পুকুরে নেমে খোঁজাখুজি করতে থাকে। একপর্যায়ে পানির নীচ থেকে তাদের নিথর দেহ উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিক শর্মা দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন প্রতিদিনের পোস্টকে জানান, উপজেলার মাইজখার গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মারা যাওয়ার খবর শুনেছি। তবে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

কসবায় পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

প্রকাশের সময় : ০২:৪৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩