ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের ১৫ বছরের নিচে নো সোশ্যাল মিডিয়া! গ্রিসের ঐতিহাসিক আইন মামলা নিয়ে রুমিনের স্পষ্ট বার্তা, ‘প্রধান আসামি আমাকে করবেন’ কালীগঞ্জে জাগলীয়া জায়ান্টস ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আমি এখন বিএনপি নেতা’—সাংবাদিককে বললেন ইউএনও ফেসবুকে এসিল্যান্ডের অভিযোগ, নিজের মৃত্যুর জন্য দায়ী করলেন ইউএনওকে বারান্দার বাগানেই মাসে ২ লাখ টাকা আয় তানজিলার!

নবীনগরে কৃষিতে তরুণদের আগ্রহী করতে বীজ বিতরণ

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৬:১১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • / 715 বার পড়া হয়েছে

”এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানে নবীন প্রজন্মকে কৃষিতে আগ্রহী করে তুলতে কৃষি মন্ত্রনালয়ের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে“তারুণ্যের উৎসব ২০২৫” কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ হল রুমে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্বে ও সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার জনাব শাহআলম মজুমদারের সঞ্চালনায় তারুণ্যের উৎসব ২০২৫ কর্মসূচির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডঃ মোস্তফা এমরান হোসেন।

এসময় উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা, কৃষক ও জুলাই শহীদ পরিবারের ২০ জনের মাঝে বীজ বিতরণ করা হয়।

কর্মকর্তারা বলেন, তরুণ প্রজন্মকে কৃষির সঙ্গে যুক্ত করা এই কর্মসূচির প্রধান লক্ষ্য। এর মাধ্যমে ভবিষ্যতের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং বাণিজ্যিক কৃষিতে শিক্ষিত শ্রেনীর পদচারণা নিশ্চিত করতে সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে।

উপস্থিত তরুণ ও কৃষক প্রতিনিধিরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কৃষিতে তরুণদের প্রশিক্ষণ ও অংশগ্রহণ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে কৃষিতে তরুণদের আগ্রহী করতে বীজ বিতরণ

প্রকাশের সময় : ০৬:১১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫