ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

নবীনগরে নিখোঁজের দু’দিন পর তরুণীর ভাসমান লাশ উদ্ধার

খন্দকার মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশের সময় : ১০:৩৪:২০ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / ৫০০ বার পড়া হয়েছে
২৭৬

খন্দকার মোঃ  আলমগীর হোসেন, নবীনগর উপজেলা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দু’দিন পর ফারজানা আক্তার জুঁই (২০) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত জুঁই উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের লাউর গ্রামের আবুল হাসনাতের মেয়ে।

শনিবার ২০ সেপ্টেম্বর দুপুরে বাড়ির পাশের ডোবা থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভোর রাতে তাহাজ্জত নামাজ আদায় করতে উঠে নিখোঁজ হওয়ার পর থেকে অনেক খোজাখুজি করেও তার তার কোনো সন্ধান পাইনি পরিবার।

ঘটনার দুই দিন পর বাড়ির পাশের বিশাল ডোবায় স্থানীয় এক ব্যক্তি কচুরিপানা সংগ্রহ করতে গিয়ে ভাসমান লাশ দেখতে পায়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করার পর নিশ্চিত হয় সেটি নিখোঁজ ফারজানা আক্তার জুঁই এর লাশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি সকলের নজরে এলে শতশত মানুষ সেখানে জড়ো হয়।

এই বিষয়ে পরিবারের সদস্যদের তেমন কোন অভিযোগ না থাকলেও স্থানীয়দের মধ্যে বিষয়টি বেশ কৌতূহল সৃষ্টি করছে, এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা নিয়েও চলছে গুঞ্জন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রতিদিনের পোস্টকে জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে নিখোঁজের দু’দিন পর তরুণীর ভাসমান লাশ উদ্ধার

প্রকাশের সময় : ১০:৩৪:২০ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫