ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের

“গ্রাম-গঞ্জে বিক্রি হচ্ছে সাকার ফিশ”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
  • / 345 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || গ্রাম-গঞ্জে বিক্রি হচ্ছে সাকার ফিশ|

দেশের নদী-বিল তো বটেই, ডোবা-নালাতেও হরহামেশাই দেখা যাচ্ছে সাকার মাউথ ক্যাটফিস। জলজ বাস্তুসংস্থান ও দেশি মাছের অস্তিত্বের জন্য ভয়ানক হুমকি নয় মানুষের জন্যও হয়ে উঠেছে এ মাছ।

পটুয়াখালীর দশমিনা উপজেলার গ্রাম-গঞ্জের বিভিন্ন হাটবাজারে বিক্রি হচ্ছে সাকার মাউথ ক্যাটফিস। এতে আতঙ্কিত স্থানীয়রা। জেলে ও মাছ ব্যবসায়ীরা স্থানীয় গ্রামের বাসিন্দাদের কাছে সাগরের মাছ বলে বিক্রি করছেন।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আউলিয়াপুর বাজারে এ মাছ বিক্রি করতে দেখা যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাক্ষুসে প্রজাতির না হলেও সাকার ফিশ প্রচুর খাবার খায়। বংশ বিস্তার করে দ্রুত। জলজ পোকামাকড় ও শ্যাওলার পাশাপাশি ছোট মাছ এবং মাছের পোনাও খেয়ে থাকে সাকার। তা ছাড়া এ মাছের পাখনা খুব ধারালো হওয়ায় এর আঘাতে সহজেই অন্য মাছের দেহে ক্ষত হয় এবং পরে পচন ধরে মারা যায়।

মো. মোশারফ নামে মাছ ব্যবসায়ী জানান, তার বিক্রি করতে আনা সাকার ফিসগুলো একজন জেলে তাকে বিক্রি করতে দিয়েছেন। তিনি জানেন না মাছগুলোর নাম কি এবং এর গুণ কিংবা ক্ষতির কথা। তবে সাগরের মাছ বলে বিক্রি করার কথা তিনি অস্বীকার করেছেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব আলম তালুকদার বলেন, এ ধরনের মাছ না খাওয়াই ভালো। আর এগুলো বিক্রি করারও নিয়ম নেই।
ইউএনও মো. মহিউদ্দিন আল হেলাল বলেন যুগান্তরকে বলেন, এ ধরনের মাছ বিক্রি তথ্য পেলে আমরা খুব দ্রুত আমরা ব্যবস্থা নেব।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“গ্রাম-গঞ্জে বিক্রি হচ্ছে সাকার ফিশ”

প্রকাশের সময় : ০৫:১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২