ঘোড়াশালে উদ্ধার হওয়া বৃদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত
- প্রকাশের সময় : ০৮:২৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / 3 বার পড়া হয়েছে
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে একটি প্লাস্টিক কারখানার সীমানাপ্রাচীরের পাশ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতের নাম দ্বীন ইসলাম। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার ডুবাইচর গ্রামের আব্দুল মান্নারের ছেলে।
বুধবার (২১ অক্টোবর) সকালে ঘোড়াশাল পৌরসভার ভাগদী এলাকায় মাল্টি লেয়ার প্লাস্টিক প্যাকেজিং লিমিটেড কারখানার সীমানাপ্রাচীরের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কারখানার সীমানাপ্রাচীরের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।
প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও পরে পরিচয় নিশ্চিত হয়। ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, স্থানীয়দের তথ্য অনুযায়ী, গত এক মাস ধরে ওই ব্যক্তি কারখানার আশপাশে অবস্থান করছিলেন। প্রাথমিকভাবে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।





















