বেলাবোতে শারদীয় দুর্গাপূজা পরিদর্শন করেন-স্বাস্থ্য মন্ত্রী
- প্রকাশের সময় : ১২:৩১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / 21 বার পড়া হয়েছে
স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী আলহাজ্ব এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন,দেশের সকল নাগরিকের ধর্মীয় উৎসব নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সরকার এবং দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।সোমবার (১৯ অক্টোবর) রাতে বেলাবো উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের
শারদীয় দুর্গাপূজার পূজামণ্ডপ সশরীরে পরিদর্শন কালে মন্ত্রী এ সব কথা বলেন। এসময় তিনি সম্প্রীতি বজায় রেখে সবাইকে শারদীয় উৎসব উদযাপনের আহ্বান জানান। পরিদর্শনকালে তিনি উপজেলার সকল পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার খোঁজখবর নেন।পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় নিয়োজিত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। গত ১৭ অক্টোবর মন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে মনোহরদী ও বেলাবো উপজেলার ৮০টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন। এ সময় পূজা মণ্ডপ পরিদর্শন কালে মন্ত্রীর সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, বেলাবো থানা অফিসার ইনচার্জ এস.এম আমান উল্লাহ, যুবদলের আহবায়ক আক্তারুজ্জামান। এছাড়াও স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ রিপোট লেখা পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রী সরদার মো..সাখাওয়াত হোসেন বকুল উপজেলার খালিয়া কান্দী , নারায়ণপুর, বেলাবো বাজারের ২টি শারদীয় দুর্গাপূজা পূজামণ্ডপ পরিদর্শন করেন।





















