ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মেলা নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ, নথিপত্র দেখিয়ে তদন্ত দাবি ‎ জুলাই সনদ গুম করে দিয়েছে বিএনপি’—নাসীরুদ্দীন পাটওয়ারী ফিরলে রেহাই পাবেন না শেখ হাসিনা’—সারজিসের হুঁশিয়ারি গঙ্গাচড়ায় অটোচালক হত্যায় রহস্য, অটোরিকশার সন্ধান নেই নোয়াখালী শহরে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রতারণার চেষ্টা, টাকা চাওয়া হচ্ছে বিভিন্নজনের কাছে চাটমোহরে কুপিবাতি-হ্যারিকেনের আলোয় পুথিপাঠের আসর চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আজ কালীগঞ্জে মেয়ে জামাই শশুরকে কুপিয়ে হত্যা, ফেসবুকে ভিডিও দিয়ে অভিযুক্তের থানায় আত্মসমর্পণ পার্কে বন্দুক হাতে পোজ, ভিডিও ভাইরাল হতেই পুলিশের তদন্ত

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:৫৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • / 410 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক || টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ।

শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে আজ বাংলাদেশ মুখোমুখি হয়েছে ভারতের। রোহিত শর্মার দলের সামনেও সমীকরণটা একই, শেষ চারে যেতে হলে জিততেই হবে দলটিকে।

এমন ম্যাচে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কেন নিয়েছেন, এর জবাবে সাকিব বললেন, ‘বৃষ্টির পূর্বাভাস আছে। আমরা জানি না এই উইকেটে ভালো স্কোর কী। বড় খেলা। আমরা আজ ভালোভাবে প্রস্তুত। ছেলেরা ভালোই করছে। আমাদের ভালো কাজগুলো চালিয়ে যেতে হবে। আমরা আমাদের ব্যাটিংয়ে কাজ চালিয়ে যেতে পারি। এক পরিবর্তন আছে দলে। সৌম্য সরকার খেলছে না। শরিফুল ইসলাম আসছে।’

রোহিত শর্মা অবশ্য জানালেন, টস জিতলে ব্যাট করার সিদ্ধান্তই নিতেন। জানালেন, ‘আমরা আগে ব্যাটই করতাম। বোর্ডে রানটা সবসময়ই গুরুত্বপূর্ণ। আমরা ভালো ব্যাটিং করতে চাই। এই ফরম্যাটে সব খেলাই গুরুত্বপূর্ণ। শেষ ম্যাচে আমরা ভালো খেলতে পারিনি। আশা করি, আমরা কিছু ভালো ক্রিকেট খেলতে পারব এবং সেই দুটি পয়েন্ট পেতে পারব।’

বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, নুরুল হাসান (উইকেটরক্ষক), মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ
ভারত একাদশ:
লোকেশ রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, আরশদীপ সিং।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

প্রকাশের সময় : ০৭:৫৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২