ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে কুরবানির হাঁটে “কালো মানিক” শ্রীমঙ্গলে ডা. জুবায়ের সাংবাদিকের সাথে অসদাচরণে অভিযোগ, তদন্ত কমিটি গঠন বখাটের ব্ল্যাকমেইলের শিকার নবম শ্রেণীর ছাত্রীর মৃত্যুর অভিযোগ “ফ্রি ফায়ার” গেম নিয়ে মৌলভীবাজারে সংঘর্ষ বজ্রঘাতে পাঁচ চা-শ্রমিক নারী আহত কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্ক্রিনিং সাফল্যে প্রথম শ্রীমঙ্গল উপজেলার ডা. সিনথিয়া তাসমিন কালীগঞ্জে ভুমিসেবা মেলায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান কালীগঞ্জে সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি অভিযোগ বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে

“তারপরও কি অপু-বুবলীর সঙ্গে সম্পর্ক রাখা যায়, প্রশ্ন শাকিবের”

রিপু
  • প্রকাশের সময় : ০১:২২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • / ৪২৭ বার পড়া হয়েছে
৯৬

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || তারপরও কি অপু-বুবলীর সঙ্গে সম্পর্ক রাখা যায়, প্রশ্ন শাকিবের|

শাকিব খান ও বুবলীর বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আসার পর থেকেই শোনা যাচ্ছিল ৮ মাস আগেই বিচ্ছেদ হয়েছে এই দম্পতির। গণমাধ্যমে আসা বিচ্ছেদের খবর উড়িয়ে দিয়ে বুবলী বলেছিলেন, খবরটি ভুয়া, শাকিব খানের সঙ্গে তার সম্পর্ক আগের মতোই আছে।

এদিকে বিচ্ছেদ ইস্যুতে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাকিব খান বলেন, ‘আমাদের মধ্যে সম্পর্ক আছে কী নেই, সেটা যারা বুঝেও না বোঝার ভান করেন—সময়মতো সেটা তাদের বুঝিয়ে দেব?’

শাকিব আরও বলেন, ‘জীবনের বাকি দিনগুলোতে আর কোনো ভুল মানুষের সঙ্গে মিশতে চাই না। আর কোনো ভুলও করতে চাই না। ভুল করে মেশা সেই বাজে মানুষগুলোকে আর পাশে রাখতে চাই না। এখন থেকে শুধুই পজিটিভ ওয়েতে চলব।’

এদিকে সন্তানের মুখের দিকে চেয়ে অনেক সত্য গোপন করে রেখেছেন তিনি। শাকিব খান বলেন, ‘চাইলেও বাচ্চাটার (পুত্র শেহজাদ খান বীর) স্বার্থে অনেক সত্য প্রকাশ করতে পারি না। কারণ বীর বড় হচ্ছে, আমি চাই না আগামীতে তার মনে এ নিয়ে কোনো বাজে প্রতিক্রিয়া তৈরি হোক।’

বিয়ে ও সন্তানের খবর গোপন করার বিষয়ে শাকিব বলেন, ‘আমি আমার পার্সোনাল লাইফকে পাবলিকের সামনে আনতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমার ইচ্ছা ছিল সময়মতো সুন্দর আয়োজনের মাধ্যমে ঘটা করে বিষয়টি সবাইকে জানিয়ে সবার সঙ্গে একসঙ্গে আনন্দ করব। কিন্তু অপু বা বুবলী কেউই আমাকে সেই সুযোগ দেয়নি। আমার অপছন্দের এমন কাজ করে সবার কাছে আমাকে ছোট করার পরও কি তাদের সঙ্গে সম্পর্ক রাখা যায়?’

শাকিব বলেন, ‘আমার সঙ্গে তাদের বিয়ে ও সন্তান নিয়ে মনে যখন উচ্ছ্বাস ছিল, তখন তারা বিয়ে বা সন্তান জন্মের পরপরই সবাইকে বিষয়টি কেন জানাল না? আমি তো তাদের মুখ বন্ধ করে রাখিনি। প্রকাশই যদি করতে হলো তাহলে এত দেরিতে কেন? তাহলে কী তারা আমার শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে আমাকে অপমান আর ধ্বংস করতে চেয়েছিল? এই প্রশ্ন আমি আমার ভালোবাসার দর্শক-ভক্তদের কাছেই রাখলাম।’

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল গুলশানের বাড়িতে কঠোর গোপনীয়তায় নায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেন শাকিব খান। প্রায় ১০ বছর পর সন্তান জয়ের খবরের সঙ্গে নিজেদের বিয়ের খবর টেলিভিশন লাইভে প্রকাশ্যে নিয়ে আসেন অপু। ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন শবনম বুবলী ও শাকিব খান। ২০২০ সালের ২১ মার্চ জন্ম নেয় পুত্র সন্তান বীর। প্রায় আড়াই বছর পর গত ২৭ সেপ্টেম্বর বেবি বাম্পের ছবি প্রকাশ করে শাকিব খানের সঙ্গে বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আনেন বুবলী। ৩০ সেপ্টেম্বর শাকিব খানও সন্তানের কথা স্বীকার করে ফেসবুকে পোস্ট দেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“তারপরও কি অপু-বুবলীর সঙ্গে সম্পর্ক রাখা যায়, প্রশ্ন শাকিবের”

প্রকাশের সময় : ০১:২২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২