দুবাইয়ে বসছে বাংলাদেশ বইমেলা
- প্রকাশের সময় : ০৮:০০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
- / ৪৩৯ বার পড়া হয়েছে
প্রতিদিনের পোস্ট ডেস্ক || দুবাইয়ে বসছে বাংলাদেশ বইমেলা।
প্রথবারের মতো সংযুক্ত আরব আরিমাতে বসতে যাচ্ছে বাংলাদেশ বইমেলা। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের আয়োজনে বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গেণে ৪ নভেম্বর শুরু হবে তিনদিনের এ বইমেলা।
দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল বি এম জামাল হোসেন সংবাদ সম্মেলনে বলেন, প্রায় দশ লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি আরব আমিরাতে বসবাস করছেন। বাংলা বইয়ের প্রতি আগ্রহ বিপুল সংখ্যক বাংলাদেশির, মধ্যপ্রাচ্যে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি, এ বইমেলার আয়োজন করা হচ্ছে ঐতিহ্য তুলে ধরতে।
মেলায় স্টল থাকবে সর্বমোট ৫০টি। এছাড়া থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও।
বাংলাদেশ, ভারত, চীন, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের খ্যাতিম্যান কবি, সাহিত্যিক, লেখকরা মেলায় অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
একইসঙ্গে প্রতি বছর নির্দিষ্ট একটা সময়ে নিয়মিতভাবে দুবাইয়ে এ বই মেলার আয়োজন করার পরিকল্পনাও করা হচ্ছে।


























