ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টিকটকার স্ত্রী হত্যার পর স্বামীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:৪৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • / ২৬৭ বার পড়া হয়েছে

পাকিস্তানি টিকটক ইনফ্লুয়েন্সার সানা জাভেদ। ছবি : সংগৃহীত

ইসলামাবাদে ঈদের দিন ঘটে গেছে এক মর্মান্তিক হত্যাকাণ্ড। জনপ্রিয় টিকটক ইনফ্লুয়েন্সার সানা জাভেদকে তার স্বামী মোহাম্মদ সাদিক গুলি করে হত্যা করার পর নিজেও আত্মহত্যা করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীর ডিএইচএ ফেজ-২ এলাকার একটি মার্কেটের পার্কিংয়ে এ ঘটনা ঘটে, যা হুমাক থানার অধীন। প্রত্যক্ষদর্শী এক নিরাপত্তারক্ষী জানান, হঠাৎ গুলির শব্দ শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন লাল পোশাক পরা এক নারী মাটিতে পড়ে আছেন। তার পাশেই পিস্তল হাতে দাঁড়িয়ে ছিলেন এক যুবক। কিছুক্ষণের মধ্যেই ওই যুবক নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন।
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকমনিহত সানা জাভেদের বাড়ি আটকে। টিকটকে তিনি ‘আউট লোফারা’ নামে পরিচিত ছিলেন এবং বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তার স্বামী মোহাম্মদ সাদিকও একই এলাকার বাসিন্দা এবং তিনি আটক পুলিশের একজন সাবেক কনস্টেবল ছিলেন। শৃঙ্খলাজনিত কারণে আগেই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি ৯ এমএম পিস্তল ও তিনটি গুলির খোসা উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে পারিবারিক বিরোধকে এই হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, গত এক বছরেরও কম সময়ের মধ্যে ইসলামাবাদে নারী টিকটকারকে লক্ষ্য করে এটি দ্বিতীয় হত্যার ঘটনা। এর আগে গত বছরের জুন মাসে ১৭ বছর বয়সী টিকটকার সানা ইউসুফ নিজ বাসায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পুলিশ জানায়, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে হত্যা করা হয়েছিল।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

টিকটকার স্ত্রী হত্যার পর স্বামীর আত্মহত্যা

প্রকাশের সময় : ০৬:৪৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬