ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল! ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ সেন্টমার্টিনে আটকে পর্যটকদের পকেটে টান, ২০ টাকার ডিম ৫০ টাকা! বিগ বস বিতর্কে এবার মুখ খুললেন দর্শনা বরগুনার মেধাবী কনা রানীর পাশে জেলা প্রশাসন বাংলাদেশি রোগীদের জন্য থাইল্যান্ডে মাল্টিপল-এন্ট্রি ভিসার অনুরোধ বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 
বাংলাদেশি মনে করে ভারতীয়কে গুলি করে হত্যা করেছে বিএসএফ

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০১:৪৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • / 952 বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

বাংলাদেশি ভেবে এক ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করেছে বিএসএফ। বৃহস্পতিবার ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়ক মন্ডপ নামাটারী সীমান্তে  এ ঘটনা ঘটে। নিহত জাহানুর ইসলাম (২০), তিনি ভারতীয় নাগরিক।

জানা যায়, বৃহস্পতিবার ভোরে নামাটারী সীমান্তের আর্ন্তজাতিক সীমানা পিলার ৯২৯ এর কাছ দিয়ে ভারতীয় চোরাকারবারীরা বাংলাদেশে মাদকসহ মালামাল পাচারের চেষ্টা চালায়। তাদেরকে বাংলাদেশি ভেবে গিদালদাহ মরাকুটি ক্যাম্পে ও হরদিাস খামারের ধনিটারী বিএসএফ ক্যাম্পের বিএসএফের সদস্যরা রাবার বুলেট ছোড়ে। এতে চোরাকারবারীরা ছত্রভঙ্গ হয়। এ সময় জাহানুর ইসলাম ঘটনাস্থলে মারা যায়। তার লাশ বিএসএফ নিয়ে গেছে।

এ সময় আহত দুই ভারতীয় নাগরিক হারুন ও হাসান দৌড়ে বাংলাদেশ অভ্যন্তরে ঢুকে পড়ে। তারা এখন গোড়কমন্ডপ সীমান্ত এলাকায় আত্মগোপনে আছে।

এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ গোড়ক মন্ডপ ক্যাম্পের বিজিবি কমান্ডারের কাছে জানতে চাইলে তিনি সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে ব্যস্ত আছেন বলে জানান। এ বিষয়ে তিনি পরে কথা বলবেন বলেও জানান। 👉 ভিডিও নিউজ দেখুন এই লিংকে

এই নিউজটি শেয়ার করুন

বাংলাদেশি মনে করে ভারতীয়কে গুলি করে হত্যা করেছে বিএসএফ

বাংলাদেশি মনে করে ভারতীয়কে গুলি করে হত্যা করেছে বিএসএফ

প্রকাশের সময় : ০১:৪৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫