ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, সংকট চরমে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিরে সেমিতে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের খোঁজ নিতে; জেলা প্রশাসক মৌলভীবাজারে বাড়ছে নদ নদীর পানি; বন্যার শঙ্কা “দেশের গরীব ও অসহায় সাধারণ মানুষ সুবিধা পাওয়া শুরু করেছে” এমপি ফজলুল হক মিলন “জুলাই সনদকে অস্বীকার করছে বিএনপি”এমপি নাহিদ ইসলাম খন্দকার মো. আলমগীর হোসেন-এর জন্মদিন আজ নজরুলের চেতনার আজ আরও বেশি প্রয়োজন-নাসের রহমান আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

নবীনগরে আ.লীগ নেতার বাড়িতে মধ্যরাতে অগ্নিসংযোগ

মোঃ আলমগীর হোসেন, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১২:২৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
  • / ৩০৮ বার পড়া হয়েছে
১১৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকায় মধ্যরাতে আওয়ামী লীগের এক নেতার বাড়িতে অগ্নি সংযোগ করার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৮ জুলাই) রাত আনুমানকি ১টার দিকে নবীনগর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আলম শিবুর পশ্চিম পাড়া আলমনগর সড়কের তিন তলা বাড়িতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

খবর পেয়ে নবীনগর থানার নবাগত অফিসার ইনচার্জ মাহাবুব আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজ বুধবার সকালে ভবনের মালিক শিবু ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘আমার তিন তলা ভবনের দ্বিতীয় তলায় আমি পরিবার নিয়ে থাকি। নিচতলা ও তৃতীয় তলায় ভাড়াটিয়ারা থাকেন। রাত ঠিক ১টার দিকে আগুন আগুন চিৎকার শুনে আমাদের ঘুম ভেঙে যায়। পরে দেখি গেটে দাউ দাউ করে আগুন জ্বলে দোতলার দিকে উঠছে। এসময় সবার চিৎকারে আশপাশের মানুষজন এসে আগুন নিভাতে সক্ষম হয়। অগ্নিকান্ডে বাড়ির গেটসহ নিচতলায় থাকা ছয়টি বৈদ্যুতিক মিটার পুড়ে যায়।
তিনি আরো জানান, গত ‘কয়েক মাস ধরে এলাকারই এক সন্ত্রাসী ও চাঁদাবাজের বিরুদ্ধে আমি বিভিন্ন সময় প্রকাশ্যে প্রতিবাদ করেছি। এজন্য সেই সন্ত্রাসীর নির্দেশেই আমাকে হত্যাসহ আমার বাড়িটি পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। কেউ যে তাকে আগুন দিতে পাঠিয়েছে, সেটি আগুন দেওয়ার পর ওই দুর্বৃত্তের মোবাইলে ছবি তোলার দৃশ্য দেখেই পরিষ্কার বোঝা গেছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই। তবে অভিযুক্তের নাম জানাতে চাননি। তিনি বলেন, পুলিশের কাছেই অভিযুক্তের নাম বলবো।

স্থানীয়রা জানান, ‘সিসি টিভির ফুটেজে বোঝা গেছে পেট্রল দিয়ে আগুন দেওয়া হয়েছে। ঘটনাটি পরিকল্পিত। হয়তো কারও নির্দেশে ওই যুবক ভবনে আগুন দিয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নবীনগর পৌর মেয়র শিব শংকর দাসও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নিতে নবীনগর থানা পুলিশকে অবগত করেছেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা যাচ্ছে, বাড়িটিতে পেট্রল দিয়ে আগুন দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে এ অগ্নিকান্তের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে আ.লীগ নেতার বাড়িতে মধ্যরাতে অগ্নিসংযোগ

প্রকাশের সময় : ১২:২৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩