ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জ পৌরসভার অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে পরামর্শকরন সভা-২ অনুষ্ঠিত কালীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস অনুষ্ঠিত মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, সংকট চরমে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিরে সেমিতে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের খোঁজ নিতে; জেলা প্রশাসক মৌলভীবাজারে বাড়ছে নদ নদীর পানি; বন্যার শঙ্কা “দেশের গরীব ও অসহায় সাধারণ মানুষ সুবিধা পাওয়া শুরু করেছে” এমপি ফজলুল হক মিলন “জুলাই সনদকে অস্বীকার করছে বিএনপি”এমপি নাহিদ ইসলাম খন্দকার মো. আলমগীর হোসেন-এর জন্মদিন আজ

নবীনগরে বুড়িনদী ভরাট করে বালুর ব্যাবসা

খন্দকার মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশের সময় : ০২:২০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৭২ বার পড়া হয়েছে

ছবিঃ প্রতিদিনের পোস্ট

২২৩

খন্দকার মোঃ আলমগীর হোসেন, নবীনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কনিকারা এলাকায় প্রাচীন বুড়ি নদীর তীরে ভেকু দিয়ে মাটি কেটে নদী দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কিছু প্রভাবশালীর বিরুদ্ধে। নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে সেখানে অবৈধভাবে বাঁধ নির্মাণ ও বালুর ব্যবসার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সরেজমিনে দেখা যায়, নদী শুকনো থাকায় তীর থেকে প্রায় ৭০ থেকে ৮০ ফুট অংশ দখল করে ভেকু দিয়ে মাটির বাঁধ তৈরি করা হয়েছে। পুরো এলাকাজুড়ে নদীর জায়গা ভরাট করে বালু মজুত ও বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নবীনগর পৌর এলাকার জল্লা ও কনিকারা গ্রামের সংযোগ সড়কের সেতুর নিচে, সড়ক সংলগ্ন এলাকায় এই অবৈধ কার্যক্রম চালানো হচ্ছে। স্থানীয়দের ভাষ্য, গত কয়েক মাস ধরে একটি সংঘবদ্ধ চক্র প্রভাবশালীদের ছত্রছায়ায় নদী ভরাট করে বালু ব্যবসার উদ্যোগ নিয়েছে। প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। তারা দাবি করেন, যে দলই ক্ষমতায় থাকুক, সে দলের পরিচয় ব্যবহার করেই এই চক্র নদী দখল ও বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্র জানায়, নদীর জায়গা দখল করা আইনত দণ্ডনীয় অপরাধ। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, খোঁজ নিয়ে জেনেছি দখলকৃত জায়গাটি নদীর অন্তর্ভুক্ত। অভিযোগের সত্যতা মিললে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নদী ও প্রকৃতি সুরক্ষা সংগঠনের সভাপতি শামিম আহামেদ প্রতিদিনের পোস্টকে বলেন, বুড়ি নদী এমনিতেই ভরাট হয়ে যাচ্ছে। এখন যদি অবৈধ দখল চলতেই থাকে, তাহলে নদীটি অস্তিত্ব সংকটে পড়বে। দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে বুড়িনদী ভরাট করে বালুর ব্যাবসা

প্রকাশের সময় : ০২:২০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬