ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

“নভেম্বর মাসেও ঘূর্ণিঝড়ের আভাস”

রিপু
  • প্রকাশের সময় : ০৩:৩৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • / ২৮৩ বার পড়া হয়েছে
৭৫

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || নভেম্বর মাসেও ঘূর্ণিঝড়ের আভাস|

নভেম্বর মাসেও ঘূর্ণিঝড় হতে পারে- এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গেল মাসেই ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে বিপর্যস্ত হয় দেশের উপকূল, যেটি এখনো কাটিয়ে উঠা যায়নি। এর মধ্যেই আরেকটি ঘূর্ণিঝড়ের আভাস পাওয়া গেল।

বুধবার নভেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।:

গত ২৪ অক্টোবর রাতে ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশ উপকূল অতিক্রম করে। সেই ঝড়ে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়।:

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, অক্টোবর মাসে সার্বিকভাবে সারা দেশে স্বাভাবিকের চেয়ে ৪২ দশমিক ৯ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে অতি ভারি বর্ষণ হয়েছে। সেই সময় বরিশালে দেশের সর্বোচ্চ ৩২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।:

আগামী তিন দিনে আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময় রাতের তাপমাত্রা কমতে পারে। বর্তমানে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও আগামী তিন দিনের মধ্যে রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।:

পূর্বাভাসে আরও বলা হয়েছে, নভেম্বরে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা বা মাঝারি ধরনের কুয়াশা হতে পারে।:

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, আজ (বুধবার) ঢাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। এ ছাড়া আজকে তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সেখানে শীতের আমেজ দেখা দিয়েছে। ভোররাতে কুয়াশাও পড়ছে। অন্যদিকে কক্সবাজারে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।:

তিনি আরও জানান, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে কিছু কিছু জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। মেঘলা আকাশ থাকলেও সারা দেশের কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“নভেম্বর মাসেও ঘূর্ণিঝড়ের আভাস”

প্রকাশের সময় : ০৩:৩৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২