ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মরদেহ থেকে গয়না লুটের চেষ্টা, নেপালে গ্রেপ্তার দুজন ৩ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেপ্তার কালীগঞ্জের মিন্টু রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখতে পায় দুষ্ট লোকেরা’ অমানবিক নির্যাতনের অভিযোগ, ১১ বছরের শিশুর ধর্ষণ মামলায় চার্জশিট কক্সবাজারে যুবক হত্যা মামলার আসামির পুলিশ হেফাজতে মৃত্যু স্ত্রীর পরকীয়া ধরতে গিয়ে বিপাকে স্বামী, শেষমেশ নিজেই ফাঁসলেন সোলার সেচে বদলে যাচ্ছে নবীনগরের কৃষির চিত্র কানাডার মাটিতে শুরু জায়েদ-অধরার প্রেমের অধ্যায় মালয়েশিয়ায় অভিযানে ২৪৫ বাংলাদেশি আটক একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে নোয়াখালী,কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য!

মরদেহ থেকে গয়না লুটের চেষ্টা, নেপালে গ্রেপ্তার দুজন

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৯:৩১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / 8 বার পড়া হয়েছে

নেপালের সীমান্তবর্তী এলাকায় গত বুধবার স্মরণকালের ভয়াবহ আকস্মিক বন্যায় সাড়ে প্রায় পাঁচশ মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া এখনো প্রায় দেড় হাজার মানুষ নিখোঁজ আছেন। যারা নিখোঁজ তাদের উদ্ধারে চলছে আপ্রাণ চেষ্টা।একদিকে যখন উদ্ধার অভিযান চলছে। আরেকদিকে তখন কিছু লোক জড়িত হয়েছেন লুটপাটে। এরমধ্যে গতকাল বৃহস্পতিবার একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে দেখা যাচ্ছে, আকস্মিক বন্যায় নিহত এক নারীর মরদেহ কাদা, কাঠ এবং অন্যান্য ময়লার স্তূপে ডুবে আছে। এ সময় দুজন ব্যক্তি বাঁশ ব্যবহার করে মরদেহটির কাছে যান। এরমধ্যে একজন নারীর মরদেহটি তোলেন এবং তার কানের দুল ধরে টানাটানি করেন।

এ ঘটনা ভাইরাল হওয়ার পর জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়। নেপাল পুলিশ এক ভিডিওত বলেছে, মৃত নারীর কানের দুল চুরির কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ভয়াবহ ওই বন্যার পর নারীর মরদেহটি ভাসতে ভাসতে নারায়ণী নদীর ভাটি বা নিচু অঞ্চলে আসে।

ভাইরাল ভিডিও থেকে পুলিশ মদন গুরঙ্গ ও উমেশ চৌধুরী নামে ওই দুজনকে শনাক্ত করে।

নেপালি সংবাদমাধ্যম খবরহাব জানিয়েছে, ওই দুজনকে ভরতপুর মেট্রোপলিটন সিটি-১ এর পোখরা বাস পার্ক থেকে গ্রেপ্তার করে।

পুলিশ বলেছে, এমন সময়ে লুটপাট ও মরদেহের কোনো ধরনের অসম্মান বরদাস্ত করা হবে না।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

মরদেহ থেকে গয়না লুটের চেষ্টা, নেপালে গ্রেপ্তার দুজন

প্রকাশের সময় : ০৯:৩১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬