ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল! ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ সেন্টমার্টিনে আটকে পর্যটকদের পকেটে টান, ২০ টাকার ডিম ৫০ টাকা! বিগ বস বিতর্কে এবার মুখ খুললেন দর্শনা বরগুনার মেধাবী কনা রানীর পাশে জেলা প্রশাসন বাংলাদেশি রোগীদের জন্য থাইল্যান্ডে মাল্টিপল-এন্ট্রি ভিসার অনুরোধ বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

“নিজের দেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য কাকার”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:৩৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • / 455 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || নিজের দেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য কাকার|

ব্রাজিলে কিংবদন্তি ফুটবলার সম্মান পান না। এই অভিযোগ খোদ ব্রাজিলের সাবেক ফুটবলার কাকার। তিনি জানান, সাধারণ মানুষের মতোই দেখা হয় ফুটবলারদের। দেশের বাইরে তাদের সম্মান বেশি।

তিনি জানান, চোট সমস্যা ও রাজনৈতিক সমর্থনের কারণে সমালোচিত হচ্ছেন নেইমার।

কাতার বিশ্বকাপে দেখা যাচ্ছে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারদের। রোনালদো, রবার্তো কার্লোস, কাকা ও কাফুরা আলোকিত করেছেন গ্যালারি। ব্রাজিলের ম্যাচগুলোতে মাঠে বসে সমর্থন দিচ্ছেন অনুজদের। এর মধ্যেই আক্ষেপ ঝরেছে ২০০২ বিশ্বকাপজয়ী কাকার কণ্ঠে।

সম্প্রতি এক অনুষ্ঠানে কাকা বলেন, ‘শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে, অনেক ব্রাজিলিয়ানই সেলেকাওদের সমর্থন করে না। রোনালদো পাশ দিয়ে হেঁটে গেলে আপনি হয়তো রোমাঞ্চিত হবেন; কিন্তু ব্রাজিলে তাকে একজন সাধারণ মানুষ হিসাবেই দেখা হয়। রোনালদোকে নিয়ে সমর্থকদের মাঝে বাড়তি কোনো উন্মাদনা দেখা যায় না।’

কাকা আরও বলেন, ‘ব্রাজিলিয়ানরা অবশ্যই রোনালদোকে ভালোবাসে। আমিও ভালোবাসি। তবে দেশ ও দেশের বাইরের সম্মানের মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। দেশের বাইরে আমি তার জন্য বেশি সম্মান দেখতে পাই।’

নেইমারকে নিয়েও ব্রাজিলে সমালোচনা হয় বলে জানান কাকা। বিশেষ করে তার চোটপ্রবণতায় সমর্থকরা বিরক্ত বলে জানান তিনি। প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়া জইর বলসোনারোকে সমর্থন দিয়েও ব্রাজিলে সমালোচিত হয়েছিলেন পিএসজি তারকা।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“নিজের দেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য কাকার”

প্রকাশের সময় : ০৩:৩৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২