ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ শ্রীমঙ্গলে দা নিয়ে পুলিশের ওপর হামলা আসামি ছিনতাই মুক্তার হত্যার বিচার দাবিতে মানববন্ধন নবীনগরে ঘুষিতে দুধ ব্যবসায়ীর মৃত্যু সংবাদ সম্মেলনের জেরে প্রবাসী নারীর ওপর হামলা

“সৌদি প্রবাসীর খাটের নিচে ১৫ হাজার লিটার সয়াবিন তেল”

রিপু
  • প্রকাশের সময় : ০৬:০৩:০০ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
  • / ৬১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || সৌদি প্রবাসীর খাটের নিচে ১৫ হাজার লিটার সয়াবিন তেল|

চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগর থেকে ১৫ হাজার লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ করা হয়েছে। পুষ্টি কোম্পানির এ তেল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ কারখানা থেকে ময়মনসিংহ টিসিবির ডিলারের গুদামে যাওয়ার কথা ছিল। কিন্তু ট্রাকসহ চালানটি চলে যায় ফটিকছড়ি কাঞ্চননগরে। গত ১৯ অক্টোবর এ তেলের চালানটি ছিনতাই হয়।

আজ শনিবার উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে নেজাম নামে এক সৌদি প্রবাসীর বাড়ি থেকে এসব তেল উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকচালক নাজিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দকৃত তেলের মধ্যে ৭৫০টি বোতলে মোট ১৫ হাজার লিটার তেল রয়েছে।

পুলিশ জানায়, গত ১৯ অক্টোবর নারায়ণগঞ্জের ফ্যাক্টরি থেকে তিন ট্রাক টিসিবির তেল ময়মনসিংহ নেয়ার পথে এক ট্রাক তেল চুরি হয়। পরে টিসিবির ডিলার থানায় মামলা করলে তদন্ত করে ফটিকছড়িতে তেলগুলোর সন্ধান পাওয়া যায়।
মামলার বাদী আরিফ জানান, ১৯ অক্টোবর নারায়ণগঞ্জের ফ্যাক্টরি থেকে ময়মনসিংহ যাচ্ছিল তেল ভর্তি তিনটি গাড়ি। ৩টি গাড়ির মধ্যে একটি গাড়ি ময়মনসিংহ না পৌঁছালে বিভিন্নভাবে খোঁজ নেওয়া হয়। হদিস না পেয়ে ৩ দিন পর থানায় মামলা করা হয়।

কন্টেইনার গাড়ির সহকারী নেজামের দেওয়া তথ্যমতে, পুলিশ ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে ৮৪০ কার্টন সয়াবিন তেল জব্দ করে। যার আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ টাকা।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বলেন, ‘নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সুপার অয়েল রিফাইনারি থেকে ট্রাকভর্তি সয়াবিন তেলের চালানটি ময়মনসিংহ যাওয়ার কথা। কিন্তু চোরদের যোগসাজশে এটি নিয়ে আসা হয় ফটিকছড়িতে। অবশেষে কাঞ্চননগর থেকে এ সব তেল উদ্ধার করা হয়েছে। যা আমরা জব্দ করেছি। ট্রাকের ড্রাইভার নাজিমকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা।’

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“সৌদি প্রবাসীর খাটের নিচে ১৫ হাজার লিটার সয়াবিন তেল”

প্রকাশের সময় : ০৬:০৩:০০ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২