ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিষমুক্ত সবজি উৎপাদনে পুরস্কৃত বদু

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০২:৪৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
  • / ৩৮০ বার পড়া হয়েছে
৮৩
তিমির বনিক,নিজস্ব প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সংগ্রামী কৃষক পুরস্কারে ভূষিত হলেন বদু মিয়া। বিষ মুক্ত সবজি উৎপাদনে কৃষির সাফল্যে স্ট্যান্ডার্ড চার্টাড চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড মনোনীত হয়ে পুরস্কার গ্রহন করেছেন মোঃ আব্দুল বাসের বদু।
উপজেলার চৌমুহনী ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে বিষমুক্ত লাউ, মিষ্টি কুমড়া, টমেটো, বেগুনসহ বিভিন্ন প্রজাতির সবজি চাষে উৎপাদন করে সাফল্য অর্জন করেছে বদু মিয়া। বিষমুক্ত সবজি ক্রেতাদের আগ্রহ বেড়ে উপজেলায় সাড়া পড়ে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল মামুন হাসান জানান, কিটনাশক প্রয়োগে উৎপাদিত জনস্বাস্থ্যের জন্য হুমকি এমন সবজি চাষাবাদ পরিহার করতে বদু মিয়ার মতো কৃষকদের আগ্রহ বাড়াতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রাসারন কর্মকর্তা মোঃ নূরে আলম সিদ্দিকী বলেন, বদু মিয়ার মতো জেলার সকল কৃষকদের বারো মাসি তরমুজ, গ্রীষ্মকালীন টমেটো, উৎপাদন, পোকামাকড় দমনে ফেরোমন ফাঁদ, আঠালো ফাঁদ, সবজি চাষে মালচিং শীটের ব্যবহারের মতো নতুন প্রযুক্তি গ্রহনে উদ্বুদ্ধ করা হয়েছে। জৈব প্রযুক্তির মাধ্যমে বিষমুক্ত নিরাপদ ফসল চাষের আবাদ করে উৎপাদনে বদু মিয়ার কার্যক্রমে কৃষকরা অনুপ্রানিত হচ্ছে।
ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

বিষমুক্ত সবজি উৎপাদনে পুরস্কৃত বদু

প্রকাশের সময় : ০২:৪৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩