বেলাবতে চেয়ারম্যান প্রার্থী লাল মিয়ার সমর্থনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৭:৫২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / 6 বার পড়া হয়েছে
নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি মোঃ রশিদুল ইসলাম লাল মিয়া (ভেন্ডার)-এর সমর্থনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণপুর ইউনিয়ন বিএনপির ৮ নং ওয়ার্ডের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) বাদ মাগরিব নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর আড়ংয়ে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
সভায় বক্তারা নারায়ণপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে রশিদুল ইসলাম লাল মিয়া (ভেন্ডার)-কে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপির প্রতি আহ্বান জানান। বক্তারা বলেন, রশিদুল ইসলাম লাল মিয়া দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলেন। দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের সহযোগিতায় কাজ করে আসছেন তিনি।
বক্তারা আরও বলেন, রশিদুল ইসলাম লাল মিয়াকে বিজয়ী করতে ৮ নং ওয়ার্ডের নেতাকর্মী ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী রশিদুল ইসলাম লাল মিয়া (ভেন্ডার) বলেন, “আগামীর নারায়ণপুর ইউনিয়নকে মাদক, সন্ত্রাস, নৈরাজ্য ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে কাজ করতে চাই। শিক্ষা ও শান্তির পাশাপাশি জনগণের অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোঃ রশিদ মিয়া (মেম্বার)-এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের ক্ষুদ্র ও কুটিরশিল্পবিষয়ক সহ-সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ (বি.এ), নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোনায়েম খান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ সিরাজুল ইসলাম (নায়েব), সাবেক শিক্ষক শামসুজ্জামান মুস্তফা, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সার্জেন্ট রফিকুল ইসলাম আলকাছ ও মোঃ আতাউর রহমান, ইউনিয়ন বিএনপির অর্থবিষয়ক সম্পাদক সার্জেন্ট হারুন অর রশিদ (হারুন), দপ্তর সম্পাদক আল-আমির সরকার চন্দন, বেলাব উপজেলা মহিলা দলের নেত্রী শাবনাজ জেবা, নরসিংদী জেলা আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের সহ-সভাপতি মোঃ সুমন মিয়া, নারায়ণপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক সদস্য শাহাবুদ্দিন শাফু (মেম্বার), ৪ নং ওয়ার্ড বিএনপির নেতা এরশাদ মিয়া, জালালাবাদ গ্রাম কমিটির সভাপতি কবির হোসেন এবং তরুণ ছাত্রনেতা সোয়েব।
এ সময় গ্রামের নবীন-প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





















