ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শারদীয় দুর্গোৎসবে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বুলবুল. বেলাবতে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। দেবী দুর্গার সাজে পরীমণি, নজর কাড়ল রূপ চলন্ত অবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন! বেতগাড়ীর দুর্গোৎসবে ১৮ মণ্ডপে লিপ্টনের আর্থিক সহায়তা গঙ্গাচড়ায় ১৯ পূজামণ্ডপে চেয়ারম্যান দুলুর অনুদান চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে অসহায়দের মাঝে জেলা পরিষদের মশারি বিতরণ ধামইরহাটে শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পুজো মন্ডপ পরিদর্শন করেন  সাবেক এমপি সামসুজ্জোহা খান  কালীগঞ্জে ভোক্তা অধিকার আইনে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা, অবৈধ স্থাপনার সংযোগ বিচ্ছিন্ন

বেলাবতে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৯:৪৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / 10 বার পড়া হয়েছে

নরসিংদীর বেলাবতে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ উজ্জ্বল মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ অক্টোবর ২০২৬ রাত ১০টা ২৫ মিনিটে বেলাব থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নবী হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চর কাশিমনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল পালানোর চেষ্টা করলে উজ্জ্বল মিয়াকে আটক করা হয়। তবে তার সঙ্গে থাকা অপর সহযোগীরা কৌশলে পালিয়ে যায়।

আটক উজ্জ্বল মিয়া উপজেলার চর কাশিমনগর এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ১৫৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক মূল্য ৪৬ হাজার ৫০০ টাকা, উদ্ধার করা হয়।

এছাড়া তার ব্যবহৃত একটি রেজিস্ট্রেশন বিহীন একটি কালো রঙের পালসার এনএস ১৬০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উজ্জ্বল মিয়া ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। উদ্ধার করা ইয়াবা বিক্রির উদ্দেশ্যে তার হেফাজতে রাখা হয়েছিল বলে জানায় বেলাব অফিসার ইনচার্জ এস এম আমান উল্লাহ ।

এ ঘটনায় বেলাব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক সহযোগীদের গ্রেপ্তার এবং মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

বেলাবতে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রকাশের সময় : ০৯:৪৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬