ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গঙ্গাচড়ায় ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ কালীগঞ্জে নিষিদ্ধ চায়না ম্যাজিক ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা জরিমানা জমি দখল নিয়ে বিরোধ, গুজব ছড়িয়ে হামলার অভিযোগ নোয়াখালীতে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই, ঐক্যবদ্ধ না হলে বিপদ’—মুসলিম দেশগুলোকে মোজতবা খামেনির বার্তা নোয়াখালীতে ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে ১৭ শিশু-কিশোর পেল বাইসাইকেল “আমাদের বাঁচান, দম বন্ধ হয়ে যাইতাছে” স্পেনে কালীগঞ্জের যুবক অগ্নিদগ্ধ হয়ে নিহত মৎস্য খাত বাঁচাতে সরকারের প্রতি আহ্বান কালীগঞ্জ উপজেলা জামায়াতের হেদায়েতের পথে’ পপি, তাঁর সিদ্ধান্ত নিয়ে যা বললেন জয়

ব্রাহ্মণবাড়িয়ায় বিল থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:৩০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪
  • / 284 বার পড়া হয়েছে

মো. আলমগীর খন্দকার, প্রতিদিনের পোস্ট: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিল থেকে কাদামাখা অবস্থায় সাদ্দাম হোসেন (৩০) নামে দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের আশরাফপুর গ্রামের বিলের আবাদি জমির ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক উপজেলার বিদ্যাকুট গ্রামের আব্দুল সাত্তার মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, সাদ্দাম হোসেন বৃহস্পতিবার সকাল ১০ টার সময় ভ্যান নিয়ে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেননি। স্থানীয় কৃষকরা শুক্রবার সকালে মাঠে কাজ করার সময় আশরাফপুর বিলের চাষের জমির পানি সেচের ড্রেনে রশি দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

সাদ্দাম হোসেনের মা হোসনাহার বেগম প্রতিদিনের পোস্টকে জানান, ছোট থাকতে আমার স্বামী অন্যত্র বিয়ে করে ফেলেন পরে আমাদের আর কোনো খোঁজখবর নেয়নি। দুই ছেলেকে নিয়ে আমি আমার মামার বাড়িতে আশ্রয় নিয়ে ভিক্ষাবৃত্তি করে তাদের বড় করেছি। গত ৮ বছর আগে পাশের দৌলতপুর গ্রামে ছেলেকে বিয়ে করিয়েছি। আমার ছেলে অত্যন্ত শান্ত স্বভাবের সে কারো সাথে কখনো কোন ঝগড়াঝাটি করত না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই।

সাদ্দাম হোসেনের স্ত্রী প্রতিদিনের পোস্টকে জানান, গতকাল সকালে বাজার করে দিয়ে প্রতিদিনের মতো কাজে বের হয়ে যায় আর ফিরে আসেনি, শুক্রবার সকাল ৬ টার দিকে বিলের চাষাবাদের জমির একটি ড্রেন থেকে তার মারদহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে নবীনগর থানার ওসি (তদন্ত) সজলকান্তি ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিদিনের পোস্টকে জানান সাদ্দাম পেশায় একজন দিনমজুর ছিলেন, বেশিরভাগ সময় ভ্যান চালাতেন। গতকাল সকাল ১০ টার দিকে কাজে বের হয়ে আর ফিরে আসেনি, শুক্রবার সকালে বিলের চাষাবাদের জমিতে রশি দিয়ে বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে মারধর হতে পারে। লাশের প্রাথমিকসুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতনদের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ এখনো জানা সম্ভব হয়নি। নিহত পরিবারের অভিযোগের ভিত্তিতে এবং তদন্ত সাপেক্ষে হত্যার কারণ জানা সম্ভব হবে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ায় বিল থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৫:৩০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪