ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
২৬ অক্টোবর থেকে কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, যাত্রীদের জন্য নতুন সুযোগ দেশীয় অস্ত্রসহ ইয়াবা মদ নগদ অর্থসহ তিনজনকে গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন  অবৈধ ও অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২ গঙ্গাচড়া মহিলা কলেজে নবীনবরণ, শিক্ষার্থীদের উদ্দেশে এমপি’র দিকনির্দেশনা গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার। গঙ্গাচড়ায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির বার্তা

মান্দায় রাস্তা নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:২৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / 488 বার পড়া হয়েছে

ছবি: প্রতিদিনের পোস্ট

আঃ মজিদ নওগাঁ প্রতিমিধিঃ- নওগাঁর মান্দা উপজেলা চত্বরে রাস্তার কার্পেটিং কাজে ব্যাপক অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অনিয়মের দৃশ্য কর্তৃপক্ষের নজরে আসলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে সঠিকভাবে কাজ করার নির্দেশ প্রদান করেন। এমত অবস্থায় ১২ই জানুয়ারি সোমবার আবারো কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান। তবে তাতেও অনিয়মের তেলেচমাতি, শাক দিয়ে মাছ ঢাকার মতো অবস্থা।

স্থানীয়দের অভিযোগ, উপ-সহকারী প্রকৌশলী নজরুলের যোগসাজসে নিম্নমানের দায়সারা বিটুমিন স্প্রে করে অনিয়ম ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ঠিকাদারী প্রতিষ্ঠান। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঠিকাদার জানান, উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলামের সহযোগিতায় ঠিকাদারি প্রতিষ্ঠান প্রোপাইটার তানজিমুল ইসলাম প্রয়োজনীয় মান নিয়ন্ত্রণ ও কারিগরি নির্দেশনা উপেক্ষা করে উপজেলা প্রশাসনের নাকের ডগায় এমন দায়সারা কাজ বাস্তবায়ন করেছে। এতে পুরো উপজেলা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম জানান, আমরা যতদূর সম্ভব চেষ্টা করছি ভালো করার জন্য। আমি ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কোন ধরনের যোগাযোগ করিনি। প্রশ্ন ছিল তাহলে কেন আপনি এমন নিম্নমানের কাজ করে নিলেন। তখন তিনি বলেন ঠিকাদের প্রতিষ্ঠান লস করে কাজ করছে বলে বিষয়টি এড়িয়ে যান তিনি। এ ঘটনাই ঠিকাদার তানজিমুল ইসলাম জানান, কাজ করতে কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে সেগুলো সম্পন্ন করা হবে। এ ব্যাপারে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী আবু সায়েদ বলেন কোন অনিয়ম মেনে নেওয়া হবে না। নিয়ম অনুযায়ী কাজ বুঝে নেওয়া হবে। ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। কাজ সম্পন্ন করার পরে সেগুলো পরিদর্শন করে দেখা হবে।

এই নিউজটি শেয়ার করুন

মান্দায় রাস্তা নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ

প্রকাশের সময় : ০৪:২৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬