ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মেলা নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ, নথিপত্র দেখিয়ে তদন্ত দাবি ‎ জুলাই সনদ গুম করে দিয়েছে বিএনপি’—নাসীরুদ্দীন পাটওয়ারী ফিরলে রেহাই পাবেন না শেখ হাসিনা’—সারজিসের হুঁশিয়ারি গঙ্গাচড়ায় অটোচালক হত্যায় রহস্য, অটোরিকশার সন্ধান নেই নোয়াখালী শহরে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রতারণার চেষ্টা, টাকা চাওয়া হচ্ছে বিভিন্নজনের কাছে চাটমোহরে কুপিবাতি-হ্যারিকেনের আলোয় পুথিপাঠের আসর চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আজ কালীগঞ্জে মেয়ে জামাই শশুরকে কুপিয়ে হত্যা, ফেসবুকে ভিডিও দিয়ে অভিযুক্তের থানায় আত্মসমর্পণ পার্কে বন্দুক হাতে পোজ, ভিডিও ভাইরাল হতেই পুলিশের তদন্ত

মৌলভীবাজারে “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা” দিবস পালিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:৪২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / 200 বার পড়া হয়েছে

মৌলভীবাজারে “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা” দিবস পালিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন।”

দিবসটি উপলক্ষে বুধবার (১৫ই অক্টোবর ) জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র মৌলভীবাজারের আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৫ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শেষ হয়। র‍্যালির পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।

এসময় তিনি বলেন, দৃষ্টি প্রতিবন্ধীদের সম্মান দিয়ে সারাবিশ্বে দিবসটি পালিত হচ্ছে। তারাও আমাদের সন্তান। তাদেরকে গুরুত্ব দিতে হবে। তাদের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দিতে হবে। আমরা যদি তাদেরকে সুযোগ তৈরি করে দেই তারাও দেশের সম্পদে পরিনত হবে। তাই আমাদের সবার উচিত দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো এবং তাদের অবহেলা না করে স্বাভাবিক ভাবেই আচরণ করা।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: হাবিবুর রহমান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পাল প্রমূখ।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক,বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ৪ জনকে স্মার্ট সাদাছড়ি বিতরন করেন অতিথিরা।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা” দিবস পালিত

প্রকাশের সময় : ১২:৪২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫