ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফজরের নামাজে এসে লাশ হলো মুসল্লি; আটক-১ ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ

“শেয়ারবাজারে ২০ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন”

রিপু
  • প্রকাশের সময় : ০১:০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
  • / ৩২৩ বার পড়া হয়েছে
৮৭

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || শেয়ারবাজারে ২০ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন|

সপ্তাহের প্রথম কার্য দিবস আজ রোববার সূচকের পতনের মধ্যে দিয়ে শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পতনের সঙ্গে সঙ্গে গত ২০ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ৩১৩ কোটি টাকার লেনদেন হয়েছে। এটি গত ২০ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। এর আগে গত বছরের ৫ মে ডিএসইতে ২৩৭ কোটি টাকার লেনদেন হয়েছিল।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট কমে ৬ হাজার ২২৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে ২ হাজার ২০৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইতে মোট ৩০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২টির, দরপতন হয়েছে ৬৪টির ও অপরিবর্তিত আছে ২১৪টির।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট কমে ১৮ হাজার ৩৯৪ পয়েন্টে, সিএসসিএক্স ১৫ পয়েন্ট কমে ১১ হাজার ২১ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ২৩৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ১৩৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৪টি কোম্পানির, কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত আছে ৭৯টির। দিন শেষে সিএসইতে ৬ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সর্বনিম্ন লেনদেনের বিষয়ে বাজার–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পুরোনো বিনিয়োগকারীরাও সুযোগ পেলে টাকা তুলে নিচ্ছেন। আবার যারা ঋণ করে বিনিয়োগ করেছেন, তাদের ঋণের অর্থ আদায়ে ঋণদাতা প্রতিষ্ঠানগুলো কিছু কিছু শেয়ার জোরপূর্বক বিক্রি বা ফোর্সড সেল করছে। সব মিলিয়ে তাই বাজারে ক্রেতাসংকট দেখা দিয়েছে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“শেয়ারবাজারে ২০ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন”

প্রকাশের সময় : ০১:০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২