ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

“সরকার কোনো কিছুর দাম বাড়ায়নি: স্বাস্থ্যমন্ত্রী”

রিপু
  • প্রকাশের সময় : ০২:৪৪:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • / ৪০৯ বার পড়া হয়েছে
৬৭

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || সরকার কোনো কিছুর দাম বাড়ায়নি: স্বাস্থ্যমন্ত্রী|

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, এই সরকার কোনো কিছুর দাম বাড়ায়নি। বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশে তা বেড়েছে। কারণ তিনগুণ দাম দিয়ে (বাইরে থেকে) কিনতে হচ্ছে এবং সবকিছুর খরচও তিনগুণ বেড়েছে। শনিবার (৫ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জের গড়পাড়ায় ৯টি ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুভ্র সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় জাহিদ মালেক বলেন, পৌরসভা হচ্ছে জেলার ড্রয়িংরুম। কাজেই ড্রয়িংরুমের দিকে খেয়াল রাখতে হবে। পৌরসভার একটা দক্ষ ও শক্তিশালী সংগঠনই পারে পুরো জেলাকে নিয়ন্ত্রণ করতে। সুতরাং আমাদেরকে পৌরসভার দিকে খেয়াল রাখতে হবে।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সহ সভাপতি আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম-সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম প্রমুখ।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“সরকার কোনো কিছুর দাম বাড়ায়নি: স্বাস্থ্যমন্ত্রী”

প্রকাশের সময় : ০২:৪৪:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২