ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সম্পর্ক কি শুধুই সুবিধার হিসাব? ‘বেটার অপশন’ পেলেই বিচ্ছেদের প্রবণতা শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েন সোশ্যাল মিডিয়ার গুজবে কান না দেওয়ার আহ্বান বরিশাল রেঞ্জ ডিআইজির বেলাবতে চেয়ারম্যান প্রার্থী লাল মিয়ার  সমর্থনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত  ২৬ অক্টোবর থেকে কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, যাত্রীদের জন্য নতুন সুযোগ দেশীয় অস্ত্রসহ ইয়াবা মদ নগদ অর্থসহ তিনজনকে গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন  অবৈধ ও অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২

সড়কে গাড়ি বন্ধের বিষয়ে আমরা কিছু জানি না: বিআরটিএ চেয়ারম্যান

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৯:৪৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
  • / 492 বার পড়া হয়েছে

দেশের কোথাও গাড়ি বন্ধের বিষয়ে আমরা আনুষ্ঠানিকভাবে কিছু জানি না। কেউ আমাদের কাছে কোনো দাবি-দাওয়াও জানায়নি। মালিক শ্রমিকরা আমাদের বলে ধর্মঘট করে না।

আজ শুক্রবার (২১ অক্টোবর) সকালে বনানীর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান কর্যালয়ে এসব কথা বলেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।

কিছু রাজনৈতিক দল যেখানেই সমাবেশ করে, সেখানেই গাড়ি বন্ধ করে দেওয়া হয়। এতে জনসাধারণ ভোগান্তিতে পড়ছে, জিম্মি হচ্ছে। বিআরটিএ কি কোনো রাজনৈতিক দলের সিদ্ধান্ত বাস্তবায়ন করছে কিনা— এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অন্য এক প্রশ্নের জবাবে নূর মোহাম্মদ মজুমদার বলেন, আইন সবাইকে মেনে চলতে হবে। ১৭ কোটি মানুষের জন্য আমাদের এনফোর্সমেন্টে অত জনবল নেই। আমরা প্রত্যেকে যদি আইন মেনে চলি তাহলে এখানে আর এনফোর্সমেন্টের প্রয়োজন হয় না

। এরপরেও এনফোর্সমেন্টের প্রয়োজন রয়েছে, যারা আইন না মানে তাদের শাস্তি দেওয়ার জন্য। আমাদের বিআরটিএর ম্যাজিস্ট্রেট সপ্তাহে ছয় দিনে মোবাইল কোর্ট পরিচালনা করে। এর বাইরে জেলা প্রশাসকরাও করে। পুলিশ সদস্যাও কিন্তু রাস্তাঘাটে ব্যবস্থা নিচ্ছে।

তিনি বলেন, পথচারীরা জেব্রা ক্রসিং ব্যবহার করে না, ফুটওভার ব্রিজ ব্যবহার করেন না। আর এজন্যই দুর্ঘটনাগুলো ঘটছে। অপ্রাপ্তবয়স্করা মোটরসাইকেল চালাচ্ছে আবার অনেকে ড্রাইভিং লাইসেন্স ছাড়াও চালাচ্ছে। এজন্যই দুর্ঘটনাগুলো ঘটছে। আইন করা হয়েছে আইন মানার জন্য। সেটা মানতে হবে এবং সবাইকে সচেতন হতে হবে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। সারা/প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

সড়কে গাড়ি বন্ধের বিষয়ে আমরা কিছু জানি না: বিআরটিএ চেয়ারম্যান

প্রকাশের সময় : ০৯:৪৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২