ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গঙ্গাচড়ায় ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ কালীগঞ্জে নিষিদ্ধ চায়না ম্যাজিক ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা জরিমানা জমি দখল নিয়ে বিরোধ, গুজব ছড়িয়ে হামলার অভিযোগ নোয়াখালীতে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই, ঐক্যবদ্ধ না হলে বিপদ’—মুসলিম দেশগুলোকে মোজতবা খামেনির বার্তা নোয়াখালীতে ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে ১৭ শিশু-কিশোর পেল বাইসাইকেল “আমাদের বাঁচান, দম বন্ধ হয়ে যাইতাছে” স্পেনে কালীগঞ্জের যুবক অগ্নিদগ্ধ হয়ে নিহত মৎস্য খাত বাঁচাতে সরকারের প্রতি আহ্বান কালীগঞ্জ উপজেলা জামায়াতের হেদায়েতের পথে’ পপি, তাঁর সিদ্ধান্ত নিয়ে যা বললেন জয়

হঠাৎ আকাশে রহস্যময় আলো!

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:১৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
  • / 375 বার পড়া হয়েছে

সাতক্ষীরা: সন্ধ্যায় সাতক্ষীরার আকাশে দেখা গেছে এক রহস্যময় আলোকচ্ছটা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আকাশ থেকে কেউ টর্চলাইট জ্বালিয়ে রেখেছে আকাশেরই বুকে, এমনটাই দেখা গেছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দৃশ্যটি দেখে রীতিমত বিস্মিত হয়েছেন সাধারণ মানুষ। জেলাব্যাপী এ দৃশ্য দেখা যাওয়ায় বিষয়টি কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

বেশ কয়েক মিনিট ওই আলো দেখা যায়।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে এ উজ্জ্বল আলোর ছবি তুলে ফেসবুকে পোস্ট করতে থাকেন উৎসুক মানুষজন।

সেই সঙ্গে বিস্ময় প্রকাশ করেছেন তারা।

বৃষ্টি নামের একজন এ ছবি পোস্ট করে লিখেছেন, এটা কৃত্রিম কোনো ড্রোন বা স্যাটেলাইট সম্ভবত।

মোজাহিদ নামের একজন মজা করে লিখেছেন, গুগল ম্যাপ আপডেট হচ্ছে সম্ভবত, তাই লাইট দিয়ে ছবি তোলা হচ্ছে।

জনি নামের একজন লিখেছেন, মহান আল্লাহ পাক সব ভালো জানেন। কি হবে দুনিয়ায়, হঠাৎ আকাশে দেখলাম!

বিষয়টি নিয়ে সাতক্ষীরা আবহাওয়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন বলেন, এটা নিয়ে অনেকেই ফোন দিয়ে জানতে চেয়েছেন। কিন্তু আমি যেহেতু দেখিনি, তাই নিশ্চিত না হয়ে কিছু বলতে পারব না।

সামাজিক মাধ্যমে দেখা গেছে, কলকাতার নাগরিকরাও এই রহস্যময় আলো দেখেছেন এবং তারা ছবি ভিডিও পোস্ট করেছেন।

তবে এখন পর্যন্ত ওই আলোর উৎস বা ঘটনা সম্পর্কে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

হঠাৎ আকাশে রহস্যময় আলো!

প্রকাশের সময় : ০৫:১৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২