ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সম্পর্ক কি শুধুই সুবিধার হিসাব? ‘বেটার অপশন’ পেলেই বিচ্ছেদের প্রবণতা শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েন সোশ্যাল মিডিয়ার গুজবে কান না দেওয়ার আহ্বান বরিশাল রেঞ্জ ডিআইজির বেলাবতে চেয়ারম্যান প্রার্থী লাল মিয়ার  সমর্থনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত  ২৬ অক্টোবর থেকে কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, যাত্রীদের জন্য নতুন সুযোগ দেশীয় অস্ত্রসহ ইয়াবা মদ নগদ অর্থসহ তিনজনকে গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন  অবৈধ ও অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২

মৎস্য খাত বাঁচাতে সরকারের প্রতি আহ্বান কালীগঞ্জ উপজেলা জামায়াতের

মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৪:৩৫:০০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 136 বার পড়া হয়েছে

পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও অর্থনীতিকে শক্তিশালী করতে মাছের পোনা অবমুক্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কালীগঞ্জ উপজেলা শাখা। সোমবার (৩১ আগস্ট) সকালে গাজীপুর জেলার ঐতিহ্যবাহী বেলাই বিলসহ উপজেলার কয়েকটি জলাশয় ও পুকুরে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর নায়েবে আমীর মোঃ খায়রুল হাসান।
তিনি বলেন, “বাংলাদেশ মৎস্য সম্পদে সমৃদ্ধ একটি দেশ। আমাদের নদ-নদী, খাল-বিল, হাওর-বাঁওড়, পুকুর-দিঘি এমনকি বঙ্গোপসাগরেও রয়েছে বিশাল মৎস্য ভাণ্ডার। দেশে প্রায় ২৬০ প্রজাতির স্বাদুপানির মাছ পাওয়া যায়।”
এছাড়া “মোট জিডিপিতে মৎস্য খাতের অবদান ২.৫% থেকে ৩%। আর কৃষি জিডিপিতে এর অবদান ২২%। অথচ নিচু জমি ও জলাশয় ভরাট এবং কলকারখানার বিষাক্ত বর্জ্যের কারণে দিন এই খাত সংকুচিত হচ্ছে।”
তিনি আরও বলেন, “মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের মোট প্রাণিজ আমিষের প্রায় ৬০ শতাংশ আসে মাছ থেকে। এজন্য মাছকে ‘গরিবের প্রোটিন’ বলা হয়। পুষ্টি নিরাপত্তা এবং আর্থিক উন্নয়নে মৎস্য খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এবং তিনি সরকারের প্রাণিসম্পদ ও মৎস্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সম্ভাবনাময় এই খাতকে কাজে লাগাতে এখনই কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সেক্রেটারি ও চেয়ারম্যান প্রার্থী অ্যাড. তাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাড. লুৎফর রহমান প্রধান, বক্তারপুর ইউনিয়ন আমীর মাওলানা মুজিবুর রহমান, বক্তারপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী অ্যাড. আব্দুল বাছেদ মোল্লা, জাংগালিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হাফেজ আব্দুস সালাম সেলিমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

মৎস্য খাত বাঁচাতে সরকারের প্রতি আহ্বান কালীগঞ্জ উপজেলা জামায়াতের

প্রকাশের সময় : ০৪:৩৫:০০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬