ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশীয় অস্ত্রসহ ইয়াবা মদ নগদ অর্থসহ তিনজনকে গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন  অবৈধ ও অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২ গঙ্গাচড়া মহিলা কলেজে নবীনবরণ, শিক্ষার্থীদের উদ্দেশে এমপি’র দিকনির্দেশনা গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার। গঙ্গাচড়ায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির বার্তা ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত 

৭০০ বেশি ট্রেনের টিকেটসহ ৩ কালো বাজারি কারাগারে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / 272 বার পড়া হয়েছে

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 82?

৭০০ বেশি ট্রেনের টিকেটসহ ৩ কালো বাজারি কারাগারে

তিমির বনিক, নিজস্ব প্রতিনিধি:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে ষ্টেশন জংশনে বিপুল পরিমাণ ট্রেনের টিকেটসহ তিন টিকেট কালো বাজারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

সোমবার (১৪ই অক্টোবর) রাতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের দক্ষিণ বড়চরের আব্দুল নূরের ছেলে মো. সোহেল মিয়া (৩৩), বানিয়াচংয়ের নোয়াগাঁও গ্রামের মৃত জুনায়েদ মিয়ার ছেলে মো. জলিল সরদার (৪০) এবং শায়েস্তাগঞ্জের দাউদনগরের সাঈদ আলীর ছেলে এনাম মিয়া (৩৪)।

র‌্যাব জানায়, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ট্রেনের টিকিট কালো বাজারির সঙ্গে জড়িত। তারা বিভিন্ন সময় অনলাইন ও অফলাইনে বিপুল পরিমাণ টিকেট সংগ্রহ করে কৃত্রিম সংকট সৃষ্টি করতো। পরবর্তীতে এসব টিকেট কয়েকগুণ চড়া দামে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করতো।

অভিযানে তাদের কাছ থেকে ৭০০টিরও বেশি ট্রেনের টিকেট উদ্ধার করা হয়। এসব টিকেটের মধ্যে সিলেট-ঢাকা রুটসহ দেশের বিভিন্ন রুটের পুরনো, বর্তমান ও আগাম টিকেট রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, আটককৃত ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা রেলওয়ে টিকেট বিক্রিতে জালিয়াতি করে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে ফেলছিল।

আটককৃতদের পরবর্তীতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং ৫শত টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

পরে দণ্ডপ্রাপ্তদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। র‌্যাব জানিয়েছে, টিকেট কালো বাজারিসহ আইনশৃঙ্খলা রক্ষায় তাদের অভিযান চলমান থাকবে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

৭০০ বেশি ট্রেনের টিকেটসহ ৩ কালো বাজারি কারাগারে

প্রকাশের সময় : ১১:১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫