ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবদলের আলোচনা চাঁপাইনবাবগঞ্জে অংশীদারদের না জানিয়ে ৩ আমগাছ বিক্রির অভিযোগ অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মাদক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭ আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু

মনু নদীতে মিললো অজ্ঞাত এক ব্যক্তির লাশ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:৫৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
  • / 326 বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু নদী থেকে অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক (৪০) বছর। মঙ্গলবার (২ আগষ্ট) বিকেল ৪ টার দিকে পৃথিমপাশা ইউনিয়নের ছৈদলবাজার এলাকার মনু নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় লোকজন ও কুলাউড়া থানা পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা যায়, উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ছৈদলবাজারের পাশ দিয়ে বয়ে চলা মনু নদীতে মঙ্গলবার বিকেলে ভাসমান একটি লাশ দেখতে পান স্থানীয় লোকজন।
খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকাল ৪ টার দিকে ভাসমান লাশটি উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) রতন দেবনাথ জানান, অজ্ঞাত লাশটি ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। তবে স্থানীয় লোকজনের তথ্য অনুসারে জানান নদীর স্রোতে লাশটি সীমান্তের ওপার থেকেও আসতে পারে বলে ধারণা করছেন।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

মনু নদীতে মিললো অজ্ঞাত এক ব্যক্তির লাশ

প্রকাশের সময় : ০২:৫৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩