ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের ১৫ বছরের নিচে নো সোশ্যাল মিডিয়া! গ্রিসের ঐতিহাসিক আইন মামলা নিয়ে রুমিনের স্পষ্ট বার্তা, ‘প্রধান আসামি আমাকে করবেন’ কালীগঞ্জে জাগলীয়া জায়ান্টস ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু

মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১১:০৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / 1 বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জে বিভিন্ন লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু।

সোমবার (২৬ অক্টোবর) উপজেলার উলুখলার মঠবাড়ী, বাঙ্গালহাওলা হিন্দুপাড়া ও জামালপুর কালীবাড়ির লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করেন তিনি।

এ সময় গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের পক্ষ থেকে পূজামণ্ডপগুলোতে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা, রাস্তাঘাটের উন্নয়ন ও মন্দির নির্মাণের বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন খালেকুজ্জামান বাবলু।

পরিদর্শনকালে পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা আর্থিক সহযোগিতা এবং হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সম্প্রীতি বজায় রাখার উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিন পূজামণ্ডপ গুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়।

এ সময় উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু

প্রকাশের সময় : ১১:০৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬