ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবদলের আলোচনা চাঁপাইনবাবগঞ্জে অংশীদারদের না জানিয়ে ৩ আমগাছ বিক্রির অভিযোগ অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মাদক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭ আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু

কীটনাশক পানে কিশোরের আত্মহত্যা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:৪৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
  • / 388 বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের রাজনগরে কীটনাশক পানে এক কিশোর আত্মহত্যা করেছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে জানাতে পারেনি পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা। নিহতের কিশোরের নাম রুহিত মিয়া (১৫)। সে রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের ককাশিপুর গ্রামের জহুর মিয়ার ছেলে। শনিবার (৫ আগস্ট) দিনের সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে সে কীটনাশক পান করে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা যায়, শনিবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে রুহিত মিয়া বাড়িতে কীটনাশক পান করে। তার গোঙ্গানির শব্দশুনে পরিবারের লোকজন গিয়ে দেখেন তার নাক ও মুখ দিয়ে সাদা ফেনা বের হচ্ছে। তাৎক্ষনিক তাকে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে রাজনগর থানা পুলিশ হাসপাতালে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে হাসপাতালের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। তবে ঠিক কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানাতে পারে নি পুলিশ ও নিহতের পরিবার।

নিহতের বড় ভাই সুমন মিয়া বলেন, খবর পেয়ে বাড়িতে গিয়ে জানতে পারি রুহিতকে হাসপাতালে নেয়া হয়েছে। পরে আমিও সেখানে যাই। ধারণা করছি, কীটনাশক (বিষ) পান করে তার মৃত্যু হয়েছে। কেন এমনটা করেছে জানি না!

রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, ছেলেটির নাক-মুখ দিয়ে ফেনা বের হয়ে মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কীটনাশক পান করে থাকতে পারে। মৃতদেহ ময়নাতদন্ত করার সকল কার্যক্রম সম্পন্ন। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

কীটনাশক পানে কিশোরের আত্মহত্যা

প্রকাশের সময় : ০২:৪৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩