ঢাকা
,
সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফজরের নামাজে এসে লাশ হলো মুসল্লি; আটক-১
ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক
গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক
শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য
ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর
আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক
এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা
সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ
শেষ রক্ষা হয়নি জেলা প্রাথমিক শিক্ষা সহকারী জাকিরের
প্রতিনিধির নাম
- প্রকাশের সময় : ০৫:০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
- / ২১৭ বার পড়া হয়েছে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
“অঢেল সম্পদের মালিক উচ্চমান সহকারী” শিরোনামে গত ১৮ জুলাই একাধিক গনমাধ্যমে প্রকাশের পর অবশেষে বদলি করা হয়েছে মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী জাকিরকে। গত ৬ আগস্ট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-১) মো: আব্দুল আলীম স্বাক্ষরিত অফিস আদেশে মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসকে বিষয়টি অবগত করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে উচ্চমান সহকারী জাকিরের অনিয়মের তদন্তের জন্য প্রথমে দায়িত্ব দেয়া হয়েছিল সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কিশলয় চক্রবর্তী’কে। কিন্তু তিনি অসুস্থ্যতা জনিত কারণে অপারগতা প্রকাশ করায় পরবর্তীতে তদন্তের দায়িত্ব দেয়া হয় রাজনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ মো: নেয়ামত উল্লাহ্কে। জেলার সচেতন মহল বলছেন, উচ্চমান সহকারী জাকিরকে বাঁচানোর জন্য একটি মহল কাজ করছে। প্রকাশ্যে দুর্নীতি করার পরেও জাকিরের বিরুদ্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষ কেন, কোনো ব্যবস্থা নেয়নি এমন প্রশ্ন জেলার সর্বত্রজুড়ে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুর রহমান বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষ জনস্বার্থে এ বদলি করেছেন। উনার বিরুদ্ধে অনিত অভিযোগের পূণরায় তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে রাজনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ মোঃ নেয়ামত উল্লাহ্কে।
ট্যাগস :


















