ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার

“নভেম্বরে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশা প্রতিমন্ত্রীর”

রিপু
  • প্রকাশের সময় : ০৩:০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • / ৩৯৭ বার পড়া হয়েছে
৭৬

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || নভেম্বরে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশা প্রতিমন্ত্রীর|

নভেম্বরে শীত শুরুর পর লোডশেডিং কমতে পারে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘বিদ্যুৎ পরিস্থিতি সাময়িক। আশা করছি, নভেম্বরে পরিস্থিতির উন্নতি হতে পারে।নভেম্বরে শীত শুরুর পর লোডশেডিং কমতে পারে।’

রাজধানীর ব্র্যাক সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা অক্সফাম আয়োজিত বাংলাদেশ ‘এনডিসি পরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই জ্বালানি ব্যবস্থাপনা’ শীর্ষক সংলাপে তিনি একথা বলেন।”

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে উল্লেখ করে নসরুল হামিদ বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রয়োজন উন্নত প্রযুক্তি ও ব্যাপক বিনিয়োগ। এ ক্ষেত্রে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোকে দায়িত্বশীল অবদান রাখতে হবে। বিকল্প উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনকে সরকার সব সময় উৎসাহিত করে।”

তিনি বলেন, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির দক্ষ ব্যবস্থাপনার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নেট মিটারিং পদ্ধতির মাধ্যমে বাণিজ্যিক মডেল দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ, ইমপ্রেস নিউটেক্স কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের পরিচালক নাফিজ-উদ-দৌলা ও অক্সফাম বাংলাদেশের অনুষ্ঠান পরিচালক মাহমুদা সুলতানা বক্তব্য দেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“নভেম্বরে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশা প্রতিমন্ত্রীর”

প্রকাশের সময় : ০৩:০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২