ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ গঙ্গাচড়ায় দেড় একর পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতি ৩ লাখ টাকা সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, নিয়োগ দিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় ২০ বছর আগে স্বজন হারিয়েছিলেন, এবার হাতির আক্রমণে আহত সাহাব উদ্দীন। শুধু চ্যাট নয়, পুরো ফোল্ডারও লুকানো যাবে হোয়াটসঅ্যাপে! কিউআর কোড স্ক্যান করলেই বিপদ! প্রতারণা এড়াতে যা যাচাই করবেন হার্ট ফেইলিওরের আগাম সতর্কবার্তা, শরীরের যেসব সংকেত উপেক্ষা করবেন না। মেলার আয় যাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, রংপুরে শুরু ৩০ নভেম্বর ‎‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’ বক্তব্যে গঙ্গাচড়া বিএনপির ক্ষোভ, প্রত্যাহারের দাবি ১৮ বছরের আগেই বিয়ে ৪৭ শতাংশ মেয়ের, বাল্যবিয়ে ঠেকাতে তাগিদ

আইনমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে মেয়র ও চেয়ারম্যান গ্রুপের সংঘর্ষ

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
  • / 437 বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আইনমন্ত্রী আনিসুল হক কে স্বাগত জানাতে গিয়ে পৌরসভা মেয়র ও উপজেলা চেয়ারম্যান গ্রুপ’র মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে দশটায় ট্রেনে নিজ সংসদীয় এলাকায় আসেন আনিসুল হক। তাকে স্বাগত জানাতে বিশাল শোডাউন নিয়ে পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল এবং নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মনির হোসেন আখাউড়া রেলস্টেশনে উপস্থিত হয়। এ সময় মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন পৌরসভার মেয়র। এরপর কসবার উদ্দেশ্যে গাড়িতে করে চলে যান মন্ত্রী। স্টেশনের বাহিরে বের হলে পৌরসভা মেয়র এবং উপজেলা চেয়ারম্যান গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় আখাউড়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মো. মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. শাখাওয়াত হোসেন নয়নসহ বেশ কয়েকজন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মনির হোসেন অভিযোগ করেন, তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর মন্ত্রী তাঁর নিজ সংসদীয় এলাকায় আসায় ফুলের তোড়া নিয়ে উপস্থিত হন। তিনি যেন তোড়া দিতে না পারেন সেজন্য বাধার সৃষ্টি করা হয়। এক পর্যায়ে স্টেশনের কাছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল সহ তার লোকজন হামলা করে। পরে তিনি একটি মার্কেটে গিয়ে আত্মরক্ষা করেন।
উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু জানান, সবাই একই দলের লোক। নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি হইতে পারে, এটা বিশাল কিছু না। এখানে তাদের মধ্যে কোনো গ্রুপিং নাই। মন্ত্রীকে ফুলের তোড়া দেওয়া নিয়ে কোনো বাধা সৃষ্টি হয় নাই।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

আইনমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে মেয়র ও চেয়ারম্যান গ্রুপের সংঘর্ষ

প্রকাশের সময় : ০৭:০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪