ঢাকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রংপুরে মধ্যরাতে পুলিশের অভিযান, গ্রেপ্তার আওয়ামী লীগ সভাপতি কবর খুঁড়ে ৬ কঙ্কাল চুরি! আতঙ্কে এলাকাবাসী কাঁটাতারের বেড়া দিয়ে পুশইন করুক’, শেখ হাসিনাকে নিয়ে শফিকুল আলম কোনো জামানত লাগবে না, ব্যাংক থেকে মিলবে ৫ লাখ টাকা নিরাপত্তা দিতে না পারলে জানিয়ে দিন, আমরা পথ দেখব: নাহিদ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গঙ্গাচড়ায় আ.লীগ ও যুবলীগের দুই নেতা আটক কালীগঞ্জে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক গ্রেপ্তার পলাতক হয়েও পাসপোর্ট-এনআইডি পাবেন কীভাবে, প্রশ্ন রিজভীর চরাঞ্চলের সংকট ও উন্নয়ন ভাবনা নিয়ে গঙ্গাচড়ায় জেলা প্রশাসকের মতবিনিময় গঙ্গাচড়া সরকারি কলেজের ফটকে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, আটক ৪

রংপুরে মধ্যরাতে পুলিশের অভিযান, গ্রেপ্তার আওয়ামী লীগ সভাপতি

মোঃ শফিকুজ্জামান সোহেল
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:৪১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 43 বার পড়া হয়েছে

রংপুরের গঙ্গাচড়ায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের মর্ণেয়া ইউনিয়ন শাখার সভাপতি মো. মহসিন আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গত শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার মৌভাষা তালেরটারি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
‎
‎পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে গঙ্গাচড়া মডেল থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় নিজ বাড়ির এলাকা থেকে মহসিন আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি মর্ণেয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তাঁর বাবার নাম মৃত মনতাজ উদ্দিন এবং মায়ের নাম মৃত কোহিনুর বেগম।
‎
‎পুলিশ জানায়, গঙ্গাচড়া মডেল থানার ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর দায়ের করা ২৮ নম্বর মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৬(২)(ঈ), ৮, ৯(৩), ১০ ও ১২ ধারায় মামলাটি করা হয়েছে।
‎
‎গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অভিযান চালিয়ে মহসিন আলীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

এই নিউজটি শেয়ার করুন

রংপুরে মধ্যরাতে পুলিশের অভিযান, গ্রেপ্তার আওয়ামী লীগ সভাপতি

প্রকাশের সময় : ০৯:৪১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬