ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সম্পর্ক কি শুধুই সুবিধার হিসাব? ‘বেটার অপশন’ পেলেই বিচ্ছেদের প্রবণতা শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েন সোশ্যাল মিডিয়ার গুজবে কান না দেওয়ার আহ্বান বরিশাল রেঞ্জ ডিআইজির বেলাবতে চেয়ারম্যান প্রার্থী লাল মিয়ার  সমর্থনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত  ২৬ অক্টোবর থেকে কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, যাত্রীদের জন্য নতুন সুযোগ দেশীয় অস্ত্রসহ ইয়াবা মদ নগদ অর্থসহ তিনজনকে গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন  অবৈধ ও অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২

“অতিরিক্ত কিছুই ভালো না : বুবলী”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০২:৩১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
  • / 476 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || অতিরিক্ত কিছুই ভালো না : বুবলী|

শাকিব খান ও শবনম বুবলীর বৈবাহিক সম্পর্ক অটুট নাকি তারা বিচ্ছেদের পথে হেঁটেছেন— শোবিজে কান পাতলে এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। সাধারণ মানুষেরও বিষয়টি জানার আগ্রহের কমতি নেই।

সম্প্রতি শাকিব খান তার এক সাক্ষাৎকারে বলেছেন, নয় মাস আগে সে (বুবলী) আমেরিকা থেকে আসার পর তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কি, নেই সেটা যারা দেখেও না দেখার বা বোঝার ভান করে, সবাইকে কি আমার গিয়ে বুঝিয়ে আসতে হবে?

এদিকে এই গুঞ্জনকে উদ্দেশ্যপ্রণোদিত বলছেন চিত্রনায়িকা বুবলী। এ নিয়ে সম্প্রতি আবারও গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আসলে আমাদের সবার উচিত সবাইকে সম্মান করে কথা বলা। আমি শাকিব খানকে যথেষ্ঠ সম্মান করি, আমার সন্তান বীরের বাবা তিনি।

তিনি আরও বলেন, আমার স্বামী তিনি এবং আমরা একই ইন্ড্রাস্ট্রিতে কাজ করি। আমি এটাও জানি ভক্তরা তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ বেশি দেখান। কিন্তু সবার এটাও বুঝতে হবে আমরা দিন শেষে মানুষ। আমাদেরও পরিবার আছে। তাই অতিরিক্ত কিছুই ভালো না। কারও ব্যক্তিগত জীবন নিয়ে অসম্মানজনিত কোনো কথা না বলাই ভালো। এ ছাড়া তিনি আরও নিজের ক্যারিয়ার ব্যক্তিগত জীবনসহ নানা বিষয় নিয়ে কথা বলেন।

জানা গেছে, বর্তমানে বুবলী শুটিং করছেন সরকারি অনুদানে নির্মিত জাকির হোসেন রাজু পরিচালিত ‘চাদর’ নামে একটি সিনেমার। ২৫ অক্টোবর বান্দরবান থেকে সিনেমাটির গানের শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন। এতে তার সহশিল্পী ছিলেন সাইমন সাদিক।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব-বুবলী। ২০২০ সালের ২১ মার্চ তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান শেহজাদ খান বীর। গত ৩০ সেপ্টেম্বর ছেলের ছবি পোস্ট করে সন্তান জন্মের খবর জানান তারা।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“অতিরিক্ত কিছুই ভালো না : বুবলী”

প্রকাশের সময় : ০২:৩১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২