ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নরসিংদীর আরিয়াল খাঁ নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত নানার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ, দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশু মিমের অর্ধগলিত মরদেহ চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত টেকসই উন্নয়নে দক্ষতা বাড়াতে গোপালপুরে প্রশিক্ষণ কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ উৎসব-২০২৬ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১ ধামইরহাটে ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ডেঙ্গু রোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান
১১ বছর পর দেশে ফিরছেন ব্যারিস্টার রাজ্জাক

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:৪২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • / 228 বার পড়া হয়েছে

দীর্ঘ ১১ বছর পর দেশে ফিরছেন জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এই তথ্য নিশ্চিত করেছেন তার এক সময়ের জুনিয়র অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির।

তিনি জানান, সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দেশে ফিরবেন। সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটের দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

যদিও বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা ছিল সুপ্রিম কোর্টের সিনিয়র এই আইনজীবীর। কিন্তু ফ্লাইটের নির্ধারিত সূচি বিলম্বের কারণে তার পৌঁছাতে দেরি হবে বলে জানানো হয়েছে।

এর আগে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হওয়ার পর জামায়াতে ইসলামীর নেতাদের পক্ষে আইনজীবী প্যানেলের প্রধান হিসেবে কাজ করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।

২০১৩ সালের ১২ ডিসেম্বর রাত ১২ টায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার ৫ দিন পর ২০১৩ সালের ১৭ ডিসেম্বর দেশ ত্যাগ করেছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এরপর দীর্ঘ ১১ বছর ধরে বিদেশে ছিলেন তিনি। বিদেশে থাকাকালীন তিনি জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেন এবং আমার বাংলাদেশ পার্টিতে (এবি পার্টি) প্রধান উপদেষ্টা হিসেবে যোগদান করেন। চলতি বছরের ১৭ আগস্ট সেই পদ থেকেও পদত্যাগ করেন তিনি।

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার হওয়া জামায়াতে ইসলামীর নেতাদের পক্ষে ডিফেন্স টিমের প্রধান আইনজীবী ছিলেন। যে টিমের অন্যতম সদস্য ছিলেম বর্তমান চিফ প্রসিকিউটরের দায়িত্বে থাকা আইনজীবী মুহাম্মদ তাজুল ইসলামও।

তার জন্ম ১৯৪৪ সালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের শেখলাল গ্রামে। বিএ (অনার্স) ও এমএ ডিগ্রি অর্জনের পর ১৯৮০ সা‌লে তি‌নি যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যা‌রিস্টার ডিগ্রি অর্জন ক‌রেন। ১৯৮৫ সা‌লের নভেম্বর পর্যন্ত তিনি লন্ড‌নেই আইন পেশায় নিয়োজিত ছি‌লেন। দেশে ফিরে ১৯৮৬ সালে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। ১৯৮৮ সালে হাইকোর্ট বিভাগে এবং ১৯৯৪ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। ১৯৯০ সালে তিনি দ্য ল’ কাউন্সেল নামে একটি আইনি ফার্ম প্রতিষ্ঠা করেন। ২০০২ সালে হন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী।

লন্ডনে থাকা অবস্থায় ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি দল থেকে তিনি জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেন। তখন দলটির আমির ডা. শফিকুর রহমান এক বার্তায় বলেছিলেন, তার পদত্যাগে আমরা ব্যথিত ও মর্মাহত। পদত্যাগ করা যেকোনো সদস্যের স্বীকৃত অধিকার। আমরা দোয়া করি তিনি যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আশা করি তার সঙ্গে আমাদের মহব্বতের সম্পর্ক অব্যাহত থাকবে।

ব্যা‌রিস্টার রাজ্জাকের দুই ছে‌লে ও এক মে‌য়ে রয়েছে। দুই ছেলেও ব্যারিস্টার এবং সুপ্রিম কোর্টে আইন পেশা পরিচালনা করছেন।

এই নিউজটি শেয়ার করুন

১১ বছর পর দেশে ফিরছেন ব্যারিস্টার রাজ্জাক

১১ বছর পর দেশে ফিরছেন ব্যারিস্টার রাজ্জাক

প্রকাশের সময় : ০৪:৪২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪