ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের ১৫ বছরের নিচে নো সোশ্যাল মিডিয়া! গ্রিসের ঐতিহাসিক আইন মামলা নিয়ে রুমিনের স্পষ্ট বার্তা, ‘প্রধান আসামি আমাকে করবেন’ কালীগঞ্জে জাগলীয়া জায়ান্টস ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আমি এখন বিএনপি নেতা’—সাংবাদিককে বললেন ইউএনও

চাঁদাবাজির মামলায় অভিযুক্ত জসিম উদ্দিন শ্রীঘরে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 253 বার পড়া হয়েছে

চাঁদাবাজির মামলার অভিযুক্ত জসিম উদ্দিন শ্রীঘরে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তরুণ শিল্প উদ্যোক্তা ফ্রান্স প্রবাসী মো: হাফিজুর রহমানের দায়েরকৃত চাঁদাবাজির মামলায় শেখ জসিম উদ্দিন (৩৫)-কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন মৌলভীবাজার ২নং আমলী আদালতের বিজ্ঞ বিচারক।

মৌলভীবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দীর্ঘ তদন্ত শেষে বিজ্ঞ আদালতে ঘটনার সত্যতার তদন্ত প্রতিবেদন দাখিল করে পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য উক্ত অনুসন্ধান প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করেন।

রোববার ১৩ই জুলাই সকালে অভিযুক্ত বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। আটককৃত শেখ জসিম উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলার ৪নং সিন্দুরখান ইউনিয়নের শ্রীগাঁও গ্রামের শেখ মো: জিতু মিয়ার পুত্র। মামলার এজাহার ও পিবিআই তদন্ত প্রতিবেদন সুত্রের প্রকাশ- অনুযায়ী ফ্রান্স প্রবাসী মো: হাফিজুর রহমান সিন্দুর খান ইউনিয়নের ষাড়েরগজ মৌজায় বাউন্ডারী ওয়াল দিয়ে ফার্ম তৈরির কাজ শুরু করেন। উক্ত ফার্মের দায়িত্ব প্রদান করা হয় তার বড় ভাই মহিবুর রহমান ও খালাতো ভাই জাফর-কে। ফার্মে নিযুক্ত শ্রমিকরা কাজ করতে গেলে শেখ জসিম উদ্দিন বাঁধা সৃষ্টি করে ২ লাখ টাকা চাঁদা দাবী করেন। এবং দাবীকৃত টাকা না দিলে উক্ত ফার্ম ভেঙ্গে ফেলার হুমকি দেন। বিষয়টি স্থানীয় গন্যমান্য লোকজনকে অবগত করা হলেও সমাধান না হওয়ার কারণে ফ্রান্স প্রবাসী মো: হাফিজুর রহমান বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মৌলভীবাজার ( সিআর-মোকদ্দমা নং- ৩৭৩/২০২৪ইং ( শ্রীঃ) দায়ের করেন। বিজ্ঞ আদালত উক্ত মামলা তদন্তের জন্য পিবিআই,মৌলভীবাজার-কে নির্দেশ প্রদান করেন। ফার্মে কাজ করতে হলে চাঁদা দাবী ও ভয়ভীতি দেখানোর সত্যতা পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট,২নং আমল গ্রহনকারী মৌলভীবাজার, আদালতে শেখ জসিম উদ্দিনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। জানা গেছে- শেখ জসিম উদ্দিনের বিরুদ্ধে সিআর মামলা নং-৩৬৯/২৪ (শ্রীঃ), নির্বাহী ম্যাজিঃ আদালতে মামলা নং- ৩২০/২৪ (শ্রী:)সহ একাধিক মামলায় অভিযুক্ত বিজ্ঞ আদালতে বিচারাধীন ও তদন্তাধীন অবস্থায় রয়েছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

চাঁদাবাজির মামলায় অভিযুক্ত জসিম উদ্দিন শ্রীঘরে

প্রকাশের সময় : ১১:০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫