ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গা স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের

মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৬:১৬:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 17 বার পড়া হয়েছে

নরসিংদীর বেলাবোতে মাদ্রাসা থেকে বের হওয়ার পর গত ১৮ দিন ধরে নিখোঁজ রয়েছে মো.আরিফ (১৫) নামের এক মাদ্রাসা ছাত্র। দীর্ঘ এই সময়েও তার কোনো সন্ধান না পাওয়ায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার।

নিখোঁজ আরিফ নরসিংদীর বেলাবো উপজেলার আমলাবো ইউনিয়নের পাহাড় উজিলাব গ্রামের মো. শহিদ মিয়ার ছেলে। সে নারায়ণপুর ইউনিয়নের কাঙ্গালিয়া রহমানিয়া আমানিয়া দারুল উলুম মাদ্রাসার ছাত্র।পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর মাদ্রাসা থেকে বের হয় আরিফ। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলাতে পারেনি পরিবার।

আরিফের সন্ধানপ্রার্থনা করে তার পরিবার জানিয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি যদি তার খোঁজ পেয়ে থাকেন, তবে নিকটস্থ থানা পুলিশ অথবা পরিবারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

নিখোঁজ আরিফ মিয়ার পিতা মোঃ শহিদ মিয়া বলেন,জানান, ৮ অক্টোবর বৃহস্পতিবার মাদ্রাসা ছুটি হলে বাড়িতে আসার কথা থাকলেও বাড়িতে আসেনি। পরবর্তীতে আত্মীয় -স্বজন, সহপাঠী এবং মাদ্রাসায় খুজখবর নিয়ে না পেয়ে বেলাবো থানায় সাধারন ডাইরী করি।বেলাবো থানা অফিসার ইনচার্জ এস এম আমান উল্লাহ বলেন,নিখোজ আরিফ মিয়ার পিতা মোঃ শহিদ মিয়া বেলাবো থানায় একটি সাধারন ডাইরি করেছেন।তবে নিখোঁজ আরিফ মিয়ার হাতে কোনো মোবাইল না থাকায় প্রযুক্তি ব্যবহার করা যাচ্ছে না। তাকে খোঁজে পাওয়ার জন্য আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান

প্রকাশের সময় : ০৬:১৬:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬