ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের ১৫ বছরের নিচে নো সোশ্যাল মিডিয়া! গ্রিসের ঐতিহাসিক আইন মামলা নিয়ে রুমিনের স্পষ্ট বার্তা, ‘প্রধান আসামি আমাকে করবেন’ কালীগঞ্জে জাগলীয়া জায়ান্টস ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আমি এখন বিএনপি নেতা’—সাংবাদিককে বললেন ইউএনও

কুলাউড়ায় বৈষম্যবিরোধীর মিছিলে হামলার অন্যতম কবির বখস গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:৩০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / 248 বার পড়া হয়েছে
কুলাউড়ায় বৈষম্যবিরোধীর মিছিলে হামলার অন্যতম কবির বখস গ্রেপ্তার
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের আওয়ামীলীগ নেতা কবির বখসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৬ই জুলাই) রাতে উপজেলার হাজীপুর ইউনিয়নের ভূঁইগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত কবির বখস হাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ বখসের চাচাতো ভাই।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, আটককৃত কবির বখসের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় মামলা রয়েছে। বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আইনি প্রক্রিয়া শেষে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

কুলাউড়ায় বৈষম্যবিরোধীর মিছিলে হামলার অন্যতম কবির বখস গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৫:৩০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫