ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ শ্রীমঙ্গলে দা নিয়ে পুলিশের ওপর হামলা আসামি ছিনতাই মুক্তার হত্যার বিচার দাবিতে মানববন্ধন নবীনগরে ঘুষিতে দুধ ব্যবসায়ীর মৃত্যু

বিভাগীয় শ্রেষ্ঠ গ্ৰাফিতি চিত্রাঙ্কনে বার্ডস স্কুল এন্ড কলেজ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৪:০০:২২ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / ৩৯৭ বার পড়া হয়েছে

বিভাগীয় শ্রেষ্ঠ গ্ৰাফিতি চিত্রাঙ্কনে বার্ডস স্কুল এন্ড কলেজ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

সিলেট বিভাগীয় পর্যায়ে ‘২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা’য় মাধ্যমিক পর্যায়ে সিলেট বিভাগে ১ম স্থানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের দি বাডস্ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ।
২য় স্থানে দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়, চুনারুঘাট, হবিগঞ্জ এবং ৩য় স্থানে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট।

গত ২৭শে জুলাই সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের (স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান) এর দল ভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের দি বাডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের ৫ জন প্রতিযোগির রঙ তুলিতে দেয়ালে দেয়ালে ফুটে উঠা চিত্রকর্ম প্রদর্শনীটি বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গ্রাফিতির স্বীকৃতি অর্জন করে।

যে ৫ জন প্রতিযোগীর হাতের ছোঁয়া ও রঙ তুলির আঁচড়ে সুনাম কুড়িয়েছে শ্রীমঙ্গলকে এই স্বীকৃতির শিখরে নিয়ে আসলো তারা, বিষান ভট্টাচার্য্য (১০ম শ্রেণি), শ্রেয়সী পাল(৮ম শ্রেণি), বিরূপাক্ষ দেবনাথ(৭ম শ্রেণি), অরুন্ধতী দেবী শৈলী(৮ম শ্রেণি),অংকিতা বণিক দিয়া (৮ম শ্রেণি)।
সহযোগি হিসেবে ৭ম শ্রেণির দীপায়ন সাহা।

এই প্রাপ্তিতে দি বাডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম অনুভূতির প্রকাশ করে জানান, শ্রেষ্ঠ স্বীকৃতি পেয়ে আমরা গর্ববোধ করছি। আমাদের স্নেহের শিক্ষার্থীরা তাদের দক্ষতার মাধ্যমে আমাদের প্রতিষ্ঠান তথা শ্রীমঙ্গল উপজেলা তথা জেলাবাসীর জন্য সুনাম বয়ে এনেছে। তাদের সকলের জন্য ভালোবাসা ও শুভকামনা রইল।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

বিভাগীয় শ্রেষ্ঠ গ্ৰাফিতি চিত্রাঙ্কনে বার্ডস স্কুল এন্ড কলেজ

প্রকাশের সময় : ০৪:০০:২২ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫