বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে মৌলভীবাজারে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- প্রকাশের সময় : ১২:১৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ৩০৩ বার পড়া হয়েছে
বর্নাঢ্য শোভাযাত্রার মধ্যে মৌলভীবাজারে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে বর্নাঢ্য শোভাযাত্রা আনন্দ উল্লাসের মাধ্যদিয়ে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার ১লা সেপ্টেম্বর বিকেলে জেলা বিএনপি’র উদ্যোগে শহরে বিশাল বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের নেতৃত্বে বিশাল এ শোভাযাত্রাটি স্থানীয় শহীদ মিনার থেকে বের হয়ে চৌমুহনা হয়ে এম সাইফুর সড়কের পশ্চিমবাজার গিয়ে শেষ হয়। শুভাযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, বকসি মিসবাহ উর রহমান, মো. ফখরুল ইসলাম,জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ফয়সল আহমদ, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রসিক, জেলা কৃষক দলের আহ্বায়ক শামীম আহমদ,জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সিনিয়র সদস্য এডভোকেট সুনীল কুমার দাশ,মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, সদর উপজেলা বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র সদস্য মুজিবুর রহমান মজনু, জেলা বিএনপি’র সদস্য স্বাগত কিশোর দাশ চৌধুরী, মুহিতুর রহমান হেলাল,আবুল কালাম বেলাল, মাহবুব ইজদানী ইমরান,মনোয়ার আহমদ রহমান,শ্যামলী সূত্রধর, জেলা বিএনপি’র সদস্য ও বড়লেখা উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল হাফিজ, জুড়ী উপজেলা বিএনপি’র সভাপতি মাসুম রেজা, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মারুফ আহমেদ,পৌর বিএনপি’র আহ্বায়ক সৈয়দ মমশাদ আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরওয়ার মজুমদার ইমন,জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো: মুছা মিয়া,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান,মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমদসহ বিভিন্ন উপজেলা,পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিকেল তিনটা থেকে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জেলা সদরের ও বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি মহিলা দল, যুবদল, কৃষকদল, মৎস্য জীবী দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল সহকারে জড়ো হন। বিশেষ করে মৌলভীবাজার পৌর বিএনপি ও জেলা মহিলা দলের নেতাকর্মীরা বাদ্যযন্ত্র সহকারে দলীয় সঙ্গীতের মাধ্যমে বড় ধরনের শোডাউন দেয়। মহিলা দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া,তারেক রহমান ও এম সাইফুর রহমানের ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন সাজিয়ে সকলের নজর কাড়ে।


























