ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টা, প্রতিবেশী বৃদ্ধদের বিরুদ্ধে থানায় অভিযোগ ঝিকরগাছা নাভারনে মসজিদের কাজে বিএনপি নেতার বাঁধা, মুসল্লিদের ক্ষোভ নামজারিতে ঘুষ ও অনিয়মের বিরুদ্ধে এমপি আব্দুল মান্নানের কঠোর হুঁশিয়ারি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারের পাশে; প্রধানমন্ত্রী ৯৯৯-এ ফোনে ১০ পর্যটক ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী উদ্ধার বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি আর্জেন্টিনাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন স্পেন ৫০ হাজার মানুষ মৌলভীবাজারে টিলা ধসের ঝুঁকিতে মৌলভীবাজারে চার উপজেলায় ৯৫ কি:মি: সড়ক ক্ষতিগ্রস্ত এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল আন্তঃশিক্ষা বোর্ড

গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টা, প্রতিবেশী বৃদ্ধদের বিরুদ্ধে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক,মারুফ হাসান
  • প্রকাশের সময় : ০৯:১৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / ৭ বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জে প্রতিবেশী কর্তৃক এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি মঙ্গলবার (২১ জুলাই) উপজেলার বক্তারপুর ইউনিয়নের মোহানী গ্রামে ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার বক্তারপুর ইউনিয়নের মোহানী গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ২০ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী কন্যা রাস্তায় ঘুরতে বের হয়। এসময় প্রতিবেশী মৃত তোরাব আলীর পুত্র লোকমান হোসেন (৭০) তাকে রাস্তা থেকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণের উদ্দেশ্যে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং কামড় দিয়ে বিভিন্ন স্থানে জখম করে। সন্ধ্যা পর্যন্ত প্রতিবন্ধী কন্যা বাড়ীতে না ফেরায় তার মা খুঁজতে বের হয়। ইতিমধ্যে সে কান্নারত অবস্থায় বাড়ীতে প্রবেশ করে। এসময় যন্ত্রণায় কাঁদতে থাকা মেয়ের শরীরের বিভিন্ন স্থানে কামড় ও আঁচড়ের দাগ দেখে তার ভাবী ও অন্যান্য সদস্যরা জানতে চাইলে সে লোকমান হোসেনের দিকে তাকাতেই লোকমান হোসেন এবং তার স্ত্রী প্রতিবন্ধীর মা ও স্থাণীয়দের পায়ে ধরে ক্ষমা চাইতে থাকে। স্থাণীয়রা জড়ো হতে থাকলে এক পর্যায়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধর্ষণ চেষ্টার অভিযোগে বুধবার (২২ জুলাই) প্রতিবন্ধী তরুণীর মা হেলেনা বেগম বাদী হয়ে অভিযুক্ত লোকমান হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। যার নং ২৯(৭)২৬। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, ভ‚ক্তভোগী প্রতিবন্ধীকে পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় ২৯(৭)২৬ নং মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত লোকমান হোসেনকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত আছে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টা, প্রতিবেশী বৃদ্ধদের বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রকাশের সময় : ০৯:১৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬