ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশীয় অস্ত্রসহ ইয়াবা মদ নগদ অর্থসহ তিনজনকে গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন  অবৈধ ও অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২ গঙ্গাচড়া মহিলা কলেজে নবীনবরণ, শিক্ষার্থীদের উদ্দেশে এমপি’র দিকনির্দেশনা গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার। গঙ্গাচড়ায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির বার্তা ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত 
নবীনগরে যুবদলের দুই শীর্ষ নেতা বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গে নবীনগরে দুই যুবদল নেতা বহিষ্কার

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৯:২৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 306 বার পড়া হয়েছে

শৃঙ্খলা ভঙ্গে নবীনগরে দুই যুবদল নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

আজ (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারাদেশ জারি করা হয়।

বহিষ্কৃত নেতারা হলেন— নবীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল বারী এবং নবীনগর পৌর যুবদলের সভাপতি আলী আজম।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে তাদের প্রাথমিক সদস্যপদসহ যুবদলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ অক্ষুণ্ন রাখতে ভবিষ্যতেও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে যুবদলের দুই শীর্ষ নেতা বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গে নবীনগরে দুই যুবদল নেতা বহিষ্কার

প্রকাশের সময় : ০৯:২৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬