বিদ্যাকুটে বশির সমর্থকদের বিশাল মিছিল, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে আলোচনা
- প্রকাশের সময় : ০৯:৫৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / 8 বার পড়া হয়েছে
খন্দকার মোঃ আলমগীর হোসেন, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশাল মিছিল নিয়ে যোগ দিয়েছেন বিদ্যাকুট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও ইতালি বারি বিএনপির সাবেক উপদেষ্টা বিএনপি নেতা আলতাফ হোসেন বশিরের সমর্থকেরা। তাঁর নির্দেশনায় সমর্থকেরা অনুষ্ঠানে অংশ নেন এবং ফুল দিয়ে অতিথিদের বরণ করেন। এ আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে তাঁকে নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।
স্থানীয় সূত্রে জানা যায়, আলতাফ হোসেন বশির বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দুইবারের দাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিদ্যালয়ের উন্নয়নেও তাঁর অবদান রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তাঁর নিজস্ব অর্থায়নে বিদ্যালয়ের দ্বিতল অফিস ভবন নির্মাণ করা হয়ে। আজকের একাডেমিক ভবন উদ্বোধনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনেও তিনি সার্বিক সহযোগিতা করেছেন।
স্থানীয়দের একটি অংশ মনে করছেন, আসন্ন ৬ নম্বর বিদ্যাকুট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলতাফ হোসেন বশির প্রতিদ্বন্দ্বিতা করলে তিনি আলোচনায় থাকা প্রার্থীদের একজন হবেন। তবে নির্বাচনে তাঁর সম্ভাবনা ও জনসমর্থনের বিষয়টি ভোটারদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
চেয়ারম্যান পদপ্রার্থী আলতাফ হোসেন বশির বলেন, “আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি নির্বাচিত হতে পারলে মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানের হাতকে শক্তিশালী করে বিদ্যাকুট ইউনিয়নকে একটি আধুনিক, উন্নয়নশীল ও শিক্ষাবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব।”
তিনি আরও জানান, ইউনিয়নের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই তাঁর লক্ষ্য।
বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



























